চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৮:১৮ পিএম


চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
শহিদুল ইসলাম। সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

শহিদুল উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে শহিদুল ইসলামসহ ৫-৬ জন বাংলাদেশি গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।

এ সময় ৩২ বিএসএফের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অন্যরা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসে। শহিদুলের মরদেহ নিয়ে গেছে বিএসএফ।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, বিকেলে সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের ভারতের ৫০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। 

তিনি বলেন, তারা কাঁটাতার পেরিয়ে মাদক আনতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission