শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল শুরু ১৮ ডিসেম্বর

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০২:১৯ পিএম


শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল শুরু ১৮ ডিসেম্বর
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। ছবি: আরটিভি

পর্যটন শিল্পের বিকাশ ও আন্তঃসাংস্কৃতিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’। 

বিজ্ঞাপন

আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর এই উৎসব অনুষ্ঠিত হবে। 

এবারের উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেবে মনিপুরী, খাসিয়া, চাকমা, গারো, চা শ্রমিকসহ ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা। তারা পরিবেশন করবেন নিজস্ব সংস্কৃতি, নাচ, গান, বাদ্যযন্ত্র, পোশাক, ঐতিহ্য ও জীবনধারার অনন্য বৈচিত্র্য।

বিজ্ঞাপন

উৎসবকে ঘিরে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

আরও পড়ুন

এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক ও যুগ্ম সচিব সালেহা বিনতে সিরাজ, ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আখন্দসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ফেস্টিভ্যাল উপলক্ষে শ্রীমঙ্গলজুড়ে ইতোমধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সবার প্রত্যাশা এবারের আয়োজন হবে আরও বৃহৎ ও বর্ণিল। সেই সঙ্গে এই উৎসব সংস্কৃতির ঐক্যবন্ধনকে আরও দৃঢ় করে তুলবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission