ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০১:৩১ পিএম
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ছবি: আরটিভি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বন ও বন্যপ্রাণী সুরক্ষার স্বার্থে এবার ঈদের ছুটিতেও দায়িত্ব পালন করবেন পূর্ব সুন্দরবনের বনরক্ষী ও বন কর্মকর্তারা। তারা কর্মস্থল ত্যাগ করবেন না বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

বন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বন রক্ষা করা শুধু এবারের দায়িত্ব নয়, এটি আমাদের সারাজীবনের অঙ্গীকার। আমরা সবসময় চাই সুন্দরবনের বন ও বন্যপ্রাণী নিরাপদ ও সুস্থ থাকুক। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বন সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন ও বন্যপ্রাণী রক্ষায় আমরা সবসময় সতর্ক এবং দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছি।

বন বিভাগের কর্মকর্তারা জানান, ঈদের সময় প্রায়ই কিছু অসাধু চক্র সুন্দরবনে ঢুকে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার করার চেষ্টা করে। পাশাপাশি কিছু জেলে বিষ প্রয়োগ করে মাছ ধরার মতো ক্ষতিকর কাজও করে থাকে। এসব অনিয়ম রোধে বনরক্ষীরা সতর্ক অবস্থানে থাকবেন।

এছাড়াও মার্চ থেকে মে মাসের মধ্যে সুন্দরবনের বিভিন্ন এলাকায় আগুন লাগার ঝুঁকি থাকে। গত বছরের ২২ মার্চ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেঁতুলতলা ও কলমতেজী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে বনাঞ্চলের অনেক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন

এসব বিষয় বিবেচনা করে বন বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে, বনরক্ষী ও কর্মকর্তারা ঈদের ছুটিতে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, বন ও বন্যপ্রাণী রক্ষা এবং আগুন প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। তাই এবারও ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ছেড়ে যাবেন না।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবরোধ-নিষেধাজ্ঞা শেষে ফের উন্মুক্ত সাজেক, প্রথম দিনেই ৮০০ পর্যটক
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাঘাইছড়ির সাজেকে চার দিন ধরে চলা পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর শুক্রবার (১৬ অক্টোবর) প্রথম দিনে প্রায় ৮০০ পর্যটক সেখানে প্রবেশ করেছেন। দীর্ঘ চার দিনের স্থবিরতা কাটিয়ে পর্যটকদের এই আগমন স্থানীয় অর্থনীতি, রিসোর্ট-রেস্তোরাঁ ও পরিবহন খাতে নতুন প্রাণের সঞ্চার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিরাপত্তা ও বিভিন্ন অনিবার্য কারণে গত কয়েক দিন ধরে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ ছিল। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে অনেক পর্যটকের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন শুক্রবার থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর শুক্রবার সকাল থেকেই খাগড়াছড়ি হয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে সাজেকের দিকে পর্যটকবাহী যানবাহন চলাচল শুরু হয়। সাজেক কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেববর্মন জানান, চার দিন বন্ধ থাকার পর প্রথম দিনেই প্রায় ৮০০ পর্যটক সাজেকে পৌঁছেছেন। পাহাড়ের বুক ঘেঁষে ভেসে যাওয়া মেঘের চাদর ও রূপসী সাজেকের সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য পর্যটক ইতোমধ্যে তাঁদের অগ্রিম বুকিং নিশ্চিত করেছেন। পর্যটকদের বরণ করে নিতে স্থানীয় কটেজ, রেস্তোরাঁ ও পরিবহন মালিকেরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তাব্যবস্থার ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। পর্যটকেরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন, সে জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে, সাজেকে পর্যটকদের নিরাপদ ও আনন্দঘন প্রত্যাবর্তনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাজেকের পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, আবহাওয়া ও সার্বিক পরিবেশ অনুকূলে থাকলে আগামী দিনগুলোতে পর্যটকদের আগমন আরও বাড়বে। সব মিলিয়ে সাজেকে পর্যটকদের এই প্রত্যাবর্তন স্থানীয় অর্থনীতি ও পর্যটন ব্যবসায় নতুন প্রাণের সঞ্চার করেছে। আরটিভি/টিআর
অবরোধ-নিষেধাজ্ঞা শেষে ফের উন্মুক্ত সাজেক, প্রথম দিনেই ৮০০ পর্যটক
কুমিল্লায় আবার একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আরও ৫১৯ জনকে আটক করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ নিয়ে আট দফার অভিযানে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭০ জনে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। তিনি জানান, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় সর্বশেষ এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, এমন স্থানগুলোকে অভিযানের আওতায় আনা হয়। এতে জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশের সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। পুলিশ জানায়, সর্বশেষ অভিযানে আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। আরটিভি/টিআর
কুমিল্লায় আবার একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯
যুবদল নেতাকে কুপিয়ে হত্যা  
কুমিল্লা সদর উপজেলার গোমতী  নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় মো. কাউছার আলম নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 
যুবদল নেতাকে কুপিয়ে হত্যা  
টানা ৮ দিন বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বন্ধ রয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল। তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি ও ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে বন্দরে আমদানি-রপ্তানিসহ অভ্যন্তরীণ সব কার্যক্রম যথারীতি স্বাভাবিক হবে। এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। আরটিভি/টিআর
টানা ৮ দিন বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি
আখাউড়া স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ 
দুর্গা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলার সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম সাতদিন বন্ধ থাকবে। 
আখাউড়া স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ 
আরও পড়ুন
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
জেলের ছদ্মবেশে সুন্দরবনে হরিণ শিকারের পাঁয়তারা, আটক ৬
‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার