মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৯ পিএম


মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নাম ঘোষণা করার খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন এক বিএনপি নেতা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ফরিদুল আলম ফরিদ উক্ত গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। তিনি কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

পরিবারের বরাত দিয়ে বিএনপি নেতারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা ফরিদকে আলমগীর ফরিদের দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরটি জানান। তাদের কথায়, ফরিদ তখন চিৎকার করে ওঠেন, চরম উল্লাসে লাফ দেন। আর ঠিক সেই সময়ই হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবার ও দলীয় সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিএনপি নেতা রহুল কাদের বাবুল জানান, কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নাম নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই চরম উচ্ছ্বাসে প্রতিক্রিয়া দেখান। মুহূর্তেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।  

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ বলেন, ফরিদুল ছিলেন দলের নিবেদিত প্রাণ নেতা। তাঁর মৃত্যু শুধু পরিবারের নয়, আমাদের দলেরও বড় ক্ষতি। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ছিলেন। 

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission