ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সেই খটক মাছ উদ্ধারের পর মাটিচাপা, যা জানা যাচ্ছে

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

বঙ্গোপসাগর থেকে ধরা পড়া একটি মহাবিপন্ন খটক মাছ ঘিরে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত উত্তেজনা ছড়ায় ঝালকাঠির আমুয়া মৎস্য বন্দরের মাছঘাট ও পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বাজারে।

নিলাম, হাতবদল, কেজি দরে বিক্রি এবং শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে মাছের বড় একটি অংশ উদ্ধার করে মাটিচাপা দেওয়ার ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

জেলেরা জানান, প্রায় ২৫ মণ ওজনের খটক মাছটি মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে বঙ্গোপসাগর থেকে ট্রলারে করে আমুয়া ঘাটে আনা হয়। করাতের মতো লম্বা মুখ আর বিশাল আকারের কারণে মাছটি দেখার জন্য ঘাটে ভিড় জমে যায়। পরে নিলামে স্থানীয় আড়তদার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় মাছটি কিনে নেন।

আরও পড়ুন

ঘাট থেকে মাছটি ইঞ্জিনচালিত ভ্যানে করে মঠবাড়িয়ার দিকে নেওয়া হয়। সেখানকার পৌর মাছ বাজারে পৌঁছানোর পর নতুন করে হাতবদল হয়। স্থানীয় দুই আড়তদার মো. মোস্তফা কামাল ও মো. হোসেন শরিফ মাছটি প্রায় ৫ লাখ টাকায় কিনে নেন। এরপর তারা মাছটি শহরের বিভিন্ন এলাকায় প্রদর্শন করেন এবং মাইকিং করে জানান, বুধবার কেজি দরে বিক্রি করা হবে।

বুধবার (১ এপ্রিল) সকালে বাজারে শুরু হয় কেজি দরে বিক্রি। প্রতি কেজির দাম ধরা হয় ২ হাজার টাকা। সে হিসেবে মাছটির সম্ভব্য দাম দাড়ায় আট লাখ টাকা। বিরল এই মাছ দেখার জন্য বাজারে উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকেই স্বাদ নেওয়ার জন্য, আবার কেউ কেউ কেবল কৌতূহল থেকে মাছ কিনে নেন।

কিন্তু বিক্রির মধ্যেই প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি বদলে যায়। উপজেলা প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্রির অংশ হিসেবে কেটে রাখা মাছের কিছু অংশ উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত অংশসহ অবশিষ্ট মাছ মাটিচাপা দেওয়া হয়।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার গণমাধ্যমকে বলেন, খটক মাছ সংরক্ষিত ও মহাবিপন্ন প্রজাতির তালিকাভুক্ত হওয়ায় এভাবে বাণিজ্যিকভাবে বিক্রি ও প্রদর্শন করা বিধিসম্মত নয়। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাজীব সরকার বলেন, খটক মাছ বর্তমানে বিশ্বজুড়েই মহাবিপন্ন। বাংলাদেশের উপকূলীয় এলাকায় এই প্রজাতি খুবই বিরল। জালে আটকা পড়লেও সচরাচর এগুলো বাজারে আসে না।

অধ্যাপক ড. মো. রাজীব সরকার আরও বলেন, খটক মাছের বিভিন্ন প্রজাতি এখন বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক তালিকাতেও এদের অবস্থান উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে এ ধরনের মাছ সংরক্ষণ করা জরুরি, বাণিজ্যিকভাবে বিক্রি নয়।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
রাজশাহীতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদী, খাল বা জলাশয় খননের পর আবার নতুন করে দখল ও ভরাট যেন না হয় সে দিকে দৃষ্টি রেখে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা প্রতি ১৫ দিন পরপর প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেবেন। আমাদের প্রতি মাসে এ সংক্রান্ত সার্বিক প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
স্কুলের রেজিস্ট্রেশন কার্ড নিতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী উদ্ধার, যা জানা গেল
বান্দরবানের লামায় রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন ছাত্রীকে চার দিন পর চট্টগ্রাম শহরের খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকার পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তাদের। উদ্ধার হওয়া ছাত্রীরা হলেন- ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তানিয়া সুলতানা, নবম শ্রেণির ছাত্রী হালিমাতুজ সাদিয়া ও রেশমি আক্তার। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সকালে রেজিস্ট্রেশন কার্ড আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রেশমি আক্তার। পরে তার সঙ্গে অন্য দুই কিশোরীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। মঙ্গলবার (১৩ অক্টোবর) নিখোঁজের ঘটনায় লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরিপ্রেক্ষিতে তাদের উদ্ধারে অভিযান পরিচালনার এক পর্যায়ে গতকাল বুধবার দিনগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের একটি বাসা থেকে পৃথকভাবে তিন কিশোরীকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানানো হয়, তারা সেখানে গৃহপরিচারিকার কাজের জন্য অবস্থান করছিলেন। অপরদিকে, পরিবারের সদস্যদের দাবি, রেজিস্ট্রেশন কার্ড আনতে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়েছিল। চকরিয়া উপজেলার মানিকপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল কান্তি শর্মা জানান, রেশমি আক্তারসহ তিন কিশোরী তার বিদ্যালয়ে যায়নি। রেশমি অষ্টম শ্রেণিতে ওই বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। চলতি বছর সে লামার ইয়াংছা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়। গত ১২ অক্টোবর রেশমির মামা পরিচয়ে এক ব্যক্তি বিদ্যালয়ে এসে তার বিষয়ে খোঁজখবর নিলে তিনি বিষয়টি জানতে পারেন। ইয়াংছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীই বিদ্যালয়ে অনিয়মিত ছিল। গত ৩০ সেপ্টেম্বর তারা সর্বশেষ নিজ নিজ শ্রেণিতে উপস্থিত ছিল। এরপর থেকে আর বিদ্যালয়ে আসেনি। সোমবার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করার পর তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানা গেছে। সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মোহা. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, গত ১৪ অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকার দুটি বাসা থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য সেখানে অবস্থান করছিল। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আরটিভি/এমএ  
স্কুলের রেজিস্ট্রেশন কার্ড নিতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী উদ্ধার, যা জানা গেল
দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ
প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ
বাবা ছিলেন ঘুমিয়ে, উঠে দেখলেন ১০ মাসের সন্তান গায়েব
পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে ঘুমিয়ে থাকা বাবার কোল থেকে রায়হান নামের ১০ মাসের এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। 
বাবা ছিলেন ঘুমিয়ে, উঠে দেখলেন ১০ মাসের সন্তান গায়েব
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। 
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
আরও পড়ুন
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
নানা সংকটে হুমকিতে ঠাকুরগাঁও মৎস্য অভয়াশ্রমের হাজারো মা মাছ
নিষেধাজ্ঞা ঘিরে দুশ্চিন্তায় হাতিয়ার জেলেরা
শুরু হচ্ছে নিষেধাজ্ঞা, হতাশা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা