পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নারীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৫:১১ পিএম


পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নারীর মৃত্যু
ছবি: আরটিভি

পঞ্চগড়ে ট্রাকচাপায় রিনা আক্তার (৪৫) নামে এক মোটরসাইকেলআরোহী নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড় পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

নিহত রিনা আক্তারের বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার  মুন্সীপাড়া এলাকায়। তিনি দেবীগঞ্জ পারফেক্ট একাডেমি নামে কিন্ডার গার্ডেনে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন এবং আহত সাইফুল ইসলাম শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকালে দেবীগঞ্জ থেকে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে আসছিলেন তারা। পথে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করার সময় সড়কে থাকা স্পিড ব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রিনা আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে।

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী অবৈধ স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

বিজ্ঞাপন

খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ তুলে নেয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission