ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে যাচাই-বাছাইতে ৪৬ জনের মধ্যে ২৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ১৭ জনকে অবৈধ এবং ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও অবৈধের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
চাঁদপুর-১ আসনে বিভিন্ন দলের ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে এবং ৩জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা। বৈধ প্রার্থী হিসেবে যারা মনোনীত হয়েছেন তারা হলেন, বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ইসলামী ফ্রন্ট প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন, খেলাফত মজলিস প্রার্থী মোহাম্মদ আনিসুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমদ।
এছাড়াও যাদের মনোনয়নপত্র বাতিল করা হয় তারা হলেন, গণফোরাম- মো. আজাদ হোসেন, জাতীয় পার্টি - হাবিব খান ও গণ অধিকার পরিষদ প্রার্থী মো. এনায়েত হোসেন। তাদের প্রত্যেকের দাখিলকৃত হলফ নামায় স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
চাঁদপুর-২ আসনে ১২জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ, ৫ জনের মনোনয়ন বাতিল ও একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি- মো. জালাল উদ্দিন, বাংলাদেশ রিপাবলিকান পার্টি- মো. ফয়জুন্নুর, গণধিকার পরিষদ- মো. গোলাম হোসেন, নাগরিক ঐক্য- মো. এনামুল হক, জাতীয় পার্টি- মো. ইমরান হোসেন মিয়া, এলডিপি- মো. বিল্লাল হোসেন।
বাতিল ঘোষণা করা হয়, বাংলাদেশ লেবার পার্টি- নাসিমা নাজনীন সরকার, স্বতন্ত্র প্রার্থী- তানভীর হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশ- মানসুর, বাংলাদেশ জামাতে ইসলামী- মোহাম্মদ আব্দুল মবিন, আমার বাংলাদেশ পার্টি - রাশিদা আক্তার। মনোনয়নপত্র প্রত্যাহার করেন স্বতন্ত্র প্রার্থী- মো. আব্দুস শুক্কুর পাটোয়ারী।
চাঁদপুর-৩ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বৈধ প্রার্থীরা হলেন, .বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি- শেখ ফরিদ আহমেদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি- মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট- এ এইচ এম আহসান উল্লাহ, জাকের পার্টি - নুরুল ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামী- মো. শাহজাহান মিয়া, খেলাফত মজলিস- তোফায়েল আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ- মো. জয়নাল আবেদীন শেখ, গণধিকার পরিষদ- মো. জাকির হোসেন।
এই আসনে গণফোরাম প্রার্থী সেলিম আকবরের হলফনামায় সাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
চাঁদপুর- ৪ আসনে ১০জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি- মো. হারুনুর রশিদ, বাংলাদেশ জামাতে ইসলামী- মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় পার্টি- মাহমুদ আলম, গণফোরামের- মো. মুনীর চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ- মকবুল হোসাইন, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হান্নান।
বাতিল ঘোষণা করা হয় বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট- মো. আব্দুল মালেক, (ঋণ খেলাপি),স্বতন্ত্র প্রার্থী- মো. আব্বাস উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী- জাকির হোসেন, বিএনপি- মোজাম্মেল।
চাঁদপুর- ৫ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি- মো. মমিনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী- মো. আবুল হোসাইন, জাতীয় পার্টি- মির্জা গিয়াস উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ- সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ- মো. মাহমুদ হাসান নয়ন, লিভারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি- মো. নেয়ামুল বশির, ইসলামী আন্দোলন বাংলাদেশ- মোহাম্মদ আলী পাটোয়ারী, বাতিল ঘোষণা করা হয় স্বতন্ত্র প্রার্থী- মো. জাকির হোসেন প্রধানিয়া।
অবৈধ ১৭ জনের মধ্যে অধিকাংশ প্রার্থী হলফনামায় স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থীদের ১শতাংশ ভোটার তালিকায় গড়মিল ও ঋণ খেলাপির কারণে প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীরা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান।
আরটিভি/এমএ




