ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

খুতবার প্রস্তুতিতে দাঁড়িয়ে ইমামের আকস্মিক মৃত্যু

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
ফাইল ছবি

মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর বাণী শোনানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। জুমার খুতবা পড়বেন—এই ছিল শেষ প্রস্তুতি। কিন্তু খুতবা আর পড়া হলো না। তার আগেই থেমে গেল হৃদস্পন্দন। চাঁদপুরের কচুয়া উপজেলায় জুমা নামাজের খুতবা পড়ার প্রস্তুতিকালে মৃত্যু হয়েছে হাফেজ মোহাম্মদ আব্দুল মবিন মোল্লা (৬৫)।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে উপজেলার মাঝিগাছা পূর্বপাড়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, খুতবার প্রস্তুতি নিতে মিম্বরে উঠার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যেই লুটিয়ে পড়েন। দ্রুত তাকে প্রাথমিকভাবে সহায়তা দেওয়া হলেও তিনি আর সাড়া দেননি। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

ইমামের এমন আকস্মিক মৃত্যুতে মসজিদ প্রাঙ্গণে নেমে আসে গভীর নীরবতা। কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না—যে মানুষটি একটু আগেও সুস্থভাবে খুতবার প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি আর নেই।

আরও পড়ুন

মরহুমের ছেলে জিসান আহমেদ জানান, আমার বাবা নিয়মিতভাবেই জুমার নামাজ পড়াতেন। কোনো অসুস্থতার কথা জানাননি। হঠাৎ করেই এই ঘটনা ঘটে। হাফেজ মোহাম্মদ আব্দুল মবিন মোল্লা দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে হরিপুর ও মাঝিগাছা গ্রামের বিভিন্ন মসজিদে ইমামতি দায়িত্ব পালন করেন। তিনি শুধু একজন ইমামই নন, ছিলেন একজন সৎ, বিনয়ী ও আদর্শ ধর্মীয় ব্যক্তিত্ব।

স্থানীয় বাসিন্দারা জানান, ধর্মীয় বিষয়ে তিনি ছিলেন ত্যন্ত নিষ্ঠাবান ও মানুষের কাছে গ্রহণযোগ্য।

স্থানীয় মুসল্লিরা বলেন, তিনি কখনো উচ্চস্বরে কথা বলতেন না। তার খুতবা ও আচরণ মানুষকে দ্বীনের পথে উদ্বুদ্ধ করত। এমন একজন ইমামের মৃত্যু পুরো এলাকার জন্য অপূরণীয় ক্ষতি।

আজ বাদ মাগরিব তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলার যুগিচাপর মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে উদ্ধার হওয়া আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। ক্ষতস্থান থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। 
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে লালমনিরহাটের পাশাপাশি পাশের জেলা কুড়িগ্রামসহ উত্তরের বিভিন্ন এলাকায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল নির্মাণসহ শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
আরও পড়ুন
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
বাসে আগুন দিয়ে 'জয় বাংলা' স্লোগান, পুড়ে অঙ্গার হেল্পার
১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল
যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সোহেলের স্ত্রী স্বপ্না