বাস-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল ২ কিশোরের

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ০৮:৩৭ পিএম


বাস-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল ২ কিশোরের
সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার কাটাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আবিদ পাড়া এলাকার মো. কামাল ভাণ্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮)। সে ধামাইরহাট হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

অন্যজনের নাম মো. আকিব (১৬)। সে উপজেলার লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার ওসমান গণির ছেলে এবং রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনায় আরমান নামের এক কিশোর ঘটনাস্থলে প্রাণ হারান। আকিবকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

মাসুদ রানা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচুবাগানমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই কিশোরে একজন ঘটনাস্থলেই মারা যায়। অন্যজন হাসপাতালে মারা যায়। এসময় আকিব বাইক চালাচ্ছিল ‍ও আবু সুফিয়ান পেছনে বসা ছিল।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোও জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission