মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ ভ্যানযাত্রী নিহত

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ , ১২:৪৮ পিএম


মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ ভ্যানযাত্রী নিহত
মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ ভ্যানযাত্রী নিহত।

মাদারীপুরের সদরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission