সাতক্ষীরায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ , ০৫:৪৩ পিএম


সাতক্ষীরায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত
নিহত নাজমুল হাসান রানা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় বাসচাপায় এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে তালা উপজেলার তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান রানা (৩৫) সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি তালা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, রানা জাতপুর থেকে মোটরসাইকেলে তালার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ‘লিটন ট্রাভেলস’ পরিবহনের একটি বাসচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় জড়িত পরিবহনটি জব্দ করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission