অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর 

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ , ১০:১৮ এএম


অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর 
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের সাধু মোড় এলাকায় অটোরিকশার ধাক্কায় মুক্তা খাতুন (৬) নামের প্রথম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের সাধু মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তা বলদিয়া ইউনিয়নের ছনবান্দা এলাকার মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা বাবুর সন্তান। তবে মুক্তা এবং জমজ বোন মনিসহ মায়ের সঙ্গে নানা আব্দুল ছাত্তারের বাড়িতে থেকেপূর্ব কেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে বলে জানা গেছে। নানা সাত্তার সাদুমোড় এলাকার বাসিন্দা। 

বিজ্ঞাপন

স্থানীয় ও পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর মুক্তা তার জমজ বোন মনির সঙ্গে বাড়ি ফিরছিল। ফেরার পথে সাধু মোড় এলাকায় ভূরঙ্গামারীগামী একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে মুক্তার। এতে সে গুরুতর আহত হয়। আহত মুক্তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে আনা হয়। বিকেলে অবস্থার অবনতি হলে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয় হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মুক্তার মৃত্যু হয়। শিশু মুক্তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এখন পর্যন্ত আমরা অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission