যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আরটিভি নিউজ

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ , ০৮:১২ এএম


যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বিদ্যুতের লাইন। ছবি: সংগৃহীত

ট্রান্সফরমার মেরামত ও সঞ্চালন লাইন উন্নয়নের জন্য আজ সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 

এতে বলা হয়, শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা শেখঘাট এলাকার বিএডিসি অফিস ও আশপাশের পয়েন্ট, শুভেচ্ছা আবাসিক এলাকা, সূর্যের হাসি ক্লিনিক, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা ভিআইপি রোডের পার্ক ভিউ হাসপাতাল ও হিলটাউন আবাসিক হোটেল, তেলি হাওর এলাকা, কাজিরবাজার, তালতলা পয়েন্ট ও আশপাশ এলাকা, বাংলাদেশ ব্যাংক, বন্দরবাজারের কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, রামের দিঘীরপাড়, মির্জাজাঙ্গাল এলাকার নির্ভানা ইন হোটেল, মির্জাজাঙ্গাল পয়েন্ট, তোপখানা এলাকা, কোতোয়ালি থানা ও আশপাশ এলাকা, সিলেট সার্কিট হাউজ এলাকা, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট পুলিশ সুপারের কার্যালয়, বন্দরবাজারের প্রধান ডাকঘর, ডহর আবাসিক এলাকা, কলাপাড়া মসজিদ, কুষ্ট হাসপাতাল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সাময়িক এমন অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission