ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রতিবেশীর বিড়ালকে ঘরে আটকে পিটিয়ে হত্যা, যা জানা গেল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ এএম
ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুরে দুটি পোষা বিড়ালকে নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে। মারপিটে একটি বিড়ালের মৃত্যু হয়েছে, অপরটির অবস্থাও গুরুতর। এ ঘটনায় বিড়াল দুটোর মালিক জিল্লুর রহমান শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে মণিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে যশোরের মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজার এলাকায়।

বিড়ালের মালিক জিল্লুর রহমান জানান, তিনি একজন মোবাইলফোন ব্যবসায়ী। বাড়িতে দুটো বিড়াল পুষতেন। শুক্রবার দুপুরে বিড়াল দুটো প্রতিবেশী হিরার বাড়িতে গেলে ঘরের ভেতরে আটকে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়। এরপর মৃত ভেবে ঘরের দরজা খুলে দিলে একটি বিড়াল কোনোরকমে বাড়িতে এসে পৌঁছায়। সেটিকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি বলেন, এরপর দ্বিতীয় বিড়ালটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে ওই বিড়ালটিকে রক্তাক্ত অবস্থায় পাই। হিরা বিড়ালটিকে পিটিয়ে তার কয়েকটি দাঁত ভেঙে দিয়েছে। এছাড়া বিড়ালটির ডানচোখে রক্তাক্ত জখম করা হয়েছে। শনিবার বিড়াল দুটোকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আনার পর একটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

জিল্লুর রহমান বলেন, ছুটির দিন থাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বন্ধ ছিল। পরে মণিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হুসাইন কবির হিরা বলেন, জিল্লুরের বিড়াল বিভিন্ন সময়ে বাড়িতে এসে উৎপাত করে। শুক্রবার দুপুরে একটি বিড়াল ঘরে রান্না করা মাংস খেয়েছে। এজন্য ওটাকে কয়েকটি বাড়ি মেরেছি। অন্যটিকে মারিনি, ওটা আমার বাড়ি আসে না।

মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দিয়ে ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ, নারীসহ ৯ জন হাসপাতালে
বগুড়ার ধুনটে মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।
মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ, নারীসহ ৯ জন হাসপাতালে
গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, বিদ্যুৎ বিপর্যয়
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সোর্স ব্রেকারে বিস্ফোরণের ঘটনায় জেলা শহর মাইজদী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। বিকল হয়ে পড়া ব্রেকারটি মেরামত না হওয়া পর্যন্ত রোটেশন ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, বিদ্যুৎ বিপর্যয়
ঝিনাইদহে ট্রেন কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন সেই নারীর মৃত্যু
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিচলে পড়ে দুই পা হারিয়েছেন রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রী মারা গেছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত হয়েছেন। রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামি কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন ওই নারী।   শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্টেশন থেকে বিরতীর পর যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে উঠতে যান। এসময় অসাবধনতায় পা পিচলে নীচে পড়েন। প্লাটফর্ম থেকে নীচে পড়ে গেলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার একটি হাত ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। রাবেয়া খাতুন, রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।  মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই নারীকে হাসপাতালে নেয়। তার অবস্থা আশংকাজনক হওয়া যশোর সদর হাসপাতালে  রেফার করা হয যশোর সদর হাসপাতাল নেওয়ার পথে চুডা মন কাঠি  নামক স্থানে পৌঁছালে অতিরিক্ত রক্তক্ষরণ অ্যাম্বুলেন্স ভিতর মারা যান লাশ কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে। আরটিভি/এসকে
ঝিনাইদহে ট্রেন কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন সেই নারীর মৃত্যু
বাবা-মাকে স্টেশনে রেখে দুই শিশুকে নিয়ে ছুটল ট্রেন, অতঃপর...
কুমিল্লা রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যায় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭১৮)। এ সময় ট্রেনে উঠে পড়লেও দুই শিশুর বাবা-মা উঠতে পারেননি।
বাবা-মাকে স্টেশনে রেখে দুই শিশুকে নিয়ে ছুটল ট্রেন, অতঃপর...
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
আরও পড়ুন
যুবককে পিটিয়ে হত্যার মামলা নিতে নারাজ দুই থানার পুলিশ
বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চুল কেটে নির্যাতন ও পিটিয়ে হত্যা