সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোচালকের মরদেহ উদ্ধার

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ০২:১৭ পিএম


সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোচালকের মরদেহ উদ্ধার
আরটিভি ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোহেল নামে এক শারীরিক প্রতিবন্ধী অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২০ জানুয়ারি) ভোরে উপজেলার মুছারচর উত্তর পাড়া এলাকার রাস্তার ঢাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

নিহত সোহেল সাদীপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও নিহতের পরিবার। 

আরও পড়ুন

পরিবারের সদস্যরা জানান, গত সোমবার দুপুরে সোহেল তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। উদ্ধার করার সময় দেখা যায় তার শরীরের বিভিন্ন অংশ কসটেপ দিয়ে মোড়ানো ছিল। সোহেলের স্ত্রী রাজিয়া আক্তার দুই কন্যাসন্তানকে নিয়ে এখন দিশেহারা এবং তিনি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন। 

বিজ্ঞাপন

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানিয়েছেন, পুলিশ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। 

আরটিভি/এমআই/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission