ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

আরটিভিতে প্রতিবেদন প্রচারের পর হুইলচেয়ার পেলেন সেই প্রতিবন্ধী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
আরটিভি ছবি

ভোলার চরফ্যাশনে দীর্ঘ তিন দশক ধরে পঙ্গুত্বের অভিশাপ বয়ে বেড়ানো মনির হোসেনের জীবনে অবশেষে স্বস্তি ফিরেছে। আরটিভিতে প্রতিবেদন প্রকাশের পর সেই সংবাদের সূত্র ধরে এক মহানুভব যুবক তার পাশে দাঁড়িয়েছেন। মঙ্গলবার(২০ জানুয়ারি) বিকেলে উপজেলার মুজিবনগর ইউনিয়নে মনিরের নিজ বাড়িতে গিয়ে তাকে একটি নতুন হুইলচেয়ার পৌঁছে দেওয়া হয়। ৩০ বছর আগে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দুটি পা অসার হওয়ার পর এই প্রথম স্বাধীনভাবে চলাচলের সুযোগ পেলেন তিনি।

আরও পড়ুন

মোবাশ্বের আলম নিশাত নামে এক যুবক আরটিভির ফেসবুক পেজে মনিরের করুণ জীবনসংগ্রামের ভিডিও দেখে এই উদ্যোগ নেন। নিশাত জানান, সংবাদটি দেখার পরপরই তিনি মনিরের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন। পরবর্তীতে আরও দুজন ব্যক্তির আর্থিক সহায়তায় একটি আধুনিক হুইলচেয়ার সংগ্রহ করেন তিনি। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং সমাজের বিত্তবানদেরও এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মনির হোসেন। ৩০ বছর ধরে অন্যের সাহায্য বা হামাগুড়ি দিয়ে চলাফেরা করা এই মানুষটি এখন নিজের ইচ্ছেমতো নড়াচড়া করতে পারবেন। মনিরের পরিবার আরটিভি এবং সহায়তাকারী যুবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয়রা মনে করছেন গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং যুবসমাজের এমন সামাজিক দায়বদ্ধতা অসহায় মানুষের অন্ধকার জীবনে আশার আলো জ্বালাতে পারে।

আরটিভি/এমআই/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, জামায়াত নেতা আহত
খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে রাখা বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন।
মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, জামায়াত নেতা আহত
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
বান্দরবনের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভের মুখে মঙ্গলবারও (৩ নভেম্বর) স্বাভাবিক হয়নি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম।
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরের নাওজোর এলাকায় বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
আরও পড়ুন
‘বোবার শত্রু নেই’ প্রবাদ ভুল প্রমাণ হলো ধামরাইয়ে!
নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই
ডা. জুবাইদা রহমানের উদ্যোগে অপসারণ হলো প্রতিবন্ধী ইমাম হোসেনের পিঠের দুই কেজির টিউমার
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী