ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

একটি সেতু, প্রতিদিনের আতঙ্ক, চরম অনিশ্চয়তায় ১৫০ পরিবার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

কাঠের তৈরি ঝুঁকিপূর্ণ অস্থায়ী ব্রিজ দিয়ে স্থানীয় সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী ব্রিজ না থাকায় বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ ব্রিজ ব্যবহার করছে এলাকাবাসী। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। কাঠের তৈরি এই ব্রিজটি ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ওমরাবাজপুর গ্রামের ৪নং ওয়ার্ডের হাবিব উল্লা মাঝি বাড়ী জামে মসজিদ সংলগ্ন বাসিরদোন খালের উপর নির্মিত।

স্থানীয় সূত্রে জানা যায়, খালটির দুই পাড়ে প্রায় ১৫০ পরিবার বসবাস করে। গ্রামের গুরুত্বপূর্ণ এই খাল পারাপারের জন্য ৫ বছর আগে এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠ ব্যবহার করে এই খালের ওপর একটি অস্থায়ী ব্রিজ নির্মাণ করে। শুরুতে এটি তুলনামূলকভাবে চলাচলের উপযোগী থাকলেও সময়ের ব্যবধানে কাঠের ব্রিজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিজের মাঝখানে কিছু অংশ ভেঙ্গে গেছে, অনেক জায়গায় কাঠ ও বাঁশ ভেঙে নড়বড়ে হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে পানি বাড়লে ঝুঁকি আরও বেড়ে যায়।

এই ব্রিজ দিয়েই প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, নারী ও বৃদ্ধরা পারাপার হচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক।

এলাকাবাসীর দাবি, এই ব্রিজটি না থাকলে কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। কৃষিপণ্য বাজারজাতকরণ, রোগী পরিবহন এবং দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হবে। জরুরি সময়ে অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গিয়ে বড় বিপদের মুখে পড়তে হচ্ছে বলে জানান অনেকেই।

স্থানীয় ফয়জুল্লাহ মাঝি বলেন, এই খালটির ওপর প্রথমে একটি সাঁকো ছিল এবং যাতায়াত করতে কষ্ট হতো। পরবর্তীতে আমরা স্থানীয়রা মিলে ৫ বছর আগে কাঠ ও বাঁশ দিয়ে একটি ব্রিজ নির্মাণ করি। কোন অসুস্থ রোগীকে তাৎক্ষনিক আনা নেয়া করা যায় না। এমনকি কোন ধরনের যানবাহন চলতে পারে না। সরকারের কাছে একটি ব্রিজের দাবী করছি।

ব্যবসায়ী শাহিন বলেন,আমি বাসিরদোন বাজারের একজন ব্যবসায়ী। প্রতিদিনই সাইকেল চালিয়ে যাতায়াত করতে হয়। কাঠের ব্রিজের ওপর দিয়ে সাইকেল চালাতে পারি না। এই খালটির ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা এটা আমাদের এখন প্রাণের দাবি। দীর্ঘদিন এই ব্রিজটি না হওয়াতে আমাদের যাতায়াতে খুবই কষ্ট হচ্ছে।

মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন বলেন, আমি হাবিব উল্লা মাঝি বাড়ির জামে মসজিদের একজন ইমাম। বাসিরদোন খালটির ওপর একটি সাঁকো ছিল। পরবর্তীতে কাঠ ও বাঁশ দিয়ে স্থানীয়রা একটি ব্রিজ নির্মাণ করে। এমনকি এই এলাকার অসুস্থ রোগীদের কাঁধে নিয়ে ব্রিজটি পার হয়ে তারপর গাড়িতে উঠাতে হয়। তবে এলাকা বাসির দাবি যাতে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম ওয়ালিউল ইসলাম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ১৫ মিটার দৈর্ঘ্যর গ্রামীণ সেতু ও কালভার্ট নির্মাণের কাজ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় চরফ্যাশন উপজেলায় পূর্বে কার্যক্রম চলমান ছিল, তবে বর্তমানে বন্ধ রয়েছে। পরবর্তীতে চালু হলে এখানে ব্রিজ নির্মাণ করার সার্বিক ব্যবস্থা গ্রহণ করবো।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, প্রথম ইউনিটের পরীক্ষামূলক চালনা কার্যক্রমে সহায়তা দিতে যুক্ত করা হয়েছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
হবিগঞ্জের মাধবপুরে সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা গৃহকর্মী রেহেনা খাতুনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
আরও পড়ুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা পোস্ট অফিস