ভোট দিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:২৫ এএম


ভোট দিয়ে যা বললেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভোট দিয়েছেন।

বিজ্ঞাপন

ভোট দিয়ে তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি। এ পরিবেশের মাধ্যমে দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আমার বিশ্বাস, শান্তিপূর্ণ পরিবেশ, পরিস্থিতি অব্যাহত থাকবে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এ কথা বলেন। 

বিজ্ঞাপন

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এ শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা যেন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি। পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারি। যার মাধ্যমে আমরা লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থাকবে।

আরও পড়ুন

 তিনি আরও বলেন, আগামী দিনে আমাদের উন্নয়নের অব্যাহত ধারা বজায় রাখবে। সবার পাশে আছি, সবার পাশে থাকব। 

বিজ্ঞাপন

এ সময় বিএনপির এ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা ছিলেন। 

এ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ৬ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission