ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরার ৪টি আসনে জামানত হারালেন ১১ প্রার্থী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি আসনের ২০ প্রার্থীর মধ্যে ১১ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা নির্বাচনী আইন অনুযায়ী তাদের আসনের বৈধ ভোটের সাড়ে ১২ শতাংশের কম ভোট পাওয়ার কারণে জামানত হারিয়েছেন।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে আছেন জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের চার জন করে নেতা। পাশাপাশি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজিপি) একজন করে প্রার্থীও জামানত হারিয়েছেন।

নির্বাচনী আইনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী যদি তার আসনের মোট বৈধ ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেব মতে, সাতক্ষীরার চার আসনের ২০ প্রার্থীর মধ্যে অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়া প্রার্থীর সংখ্যা ১১।

সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা যায়, সাতক্ষীরা- ১ (তালা কলারোয়া) আসনে ভোট পড়েছে মোট তিন লাখ ৬৯ হাজার ৯৭। সাড়ে ১২ শতাংশের হিসাব মতে, ওই আসনে জামানত রক্ষার জন্য ন্যূনতম ৪৬ হাজার ১৩৭ ভোট পাওয়ার বাধ্যবাধকতা ছিল ।

আরও পড়ুন

সেখানে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মাত্র দুই হাজার ৫৪৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ মো. রেজাউল করিম হাতপাখা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন দুই হাজার ৭১ ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ ইয়ারুল ইসলাম ডাব প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭১৫। তাদের সবারই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে মোট ভোট পড়েছে তিন লাখ ৭৯ হাজার ৮২৩।

জামানত রক্ষার ন্যূনতম ৪৮ হাজার ৭২৮ ভোটের বিপরীতে জাতীয় পার্টির প্রার্থী মো. আশরাফুজ্জামান চার হাজার ২৭৮, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি রবিউল ইসলাম এক হাজার ৯৭৬ ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) প্রার্থী মোহাম্মদ ইদ্রিস আলী পেয়েছেন ৩১৭ ভোট।

একইভাবে ন্যূনতম ভোট না পেয়ে জামানত হারিয়েছেন সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আলিপ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওয়েজ কুরনী, বিএমজিপি প্রার্থী রুবেল হোসেন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জাতীয় পার্টির মো. আব্দুর রশিদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম মোস্তফা আল মামুন।

জেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার চার আসনে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী নজরুল ইসলাম, মুহাদ্দিস আব্দুল খালেক, হাফেজ মুহা: রবিউল বাশার ও মো. ইজ্জত উল্লাহ। জেলার চার আসনে ভোট পড়েছে মোট ১২ লাখ ৪৭ হাজার ৫৩৬।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এতিম জমজ বোনকে প্রায়ই ডেকে নিতেন মাদারাসার পরিচালক, অতঃপর...
যশোরের ঝিকরগাছা উপজেলায় একটি আবাসিক হাফেজিয়া মাদরাসার পরিচালকের বিরুদ্ধে দুই এতিম জমজ বোনকে (১১) যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে উপজেলার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের রওজাতুল জান্নাত বালিকা হাফেজিয়া মাদরাসার পরিচালক ও বায়তুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমানের বিরুদ্ধে। 
এতিম জমজ বোনকে প্রায়ই ডেকে নিতেন মাদারাসার পরিচালক, অতঃপর...
জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম
জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত ভোট নিয়েছে, কিন্তু ভোটের পর মানুষের পাশে নেই বলেও দাবি করেছেন তিনি।
জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম
পূজার ছুটি শেষে বাসায় ফিরে হতভম্ব সুখন
দুর্গাপূজার ছুটি কাটাতে স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন সুখন চৌধুরী। নরসিংদীর বাসায় রেখে গিয়েছিলেন জমি বিক্রির ৫০ লাখ টাকা, যা দিয়ে ডাইং কারখানা কেনার পরিকল্পনা ছিল তার। ছয় দিন পর ফিরে দেখেন, জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙে টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পূজার ছুটি শেষে বাসায় ফিরে হতভম্ব সুখন
ঘুষ ছাড়া ফাইল নড়ে না চাম্বল ভূমি অফিসে!
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ লেনদেন ও সেবা নিতে যাওয়া মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। অফিস সহায়ক বাসু দাশকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের অভিযোগও উঠেছে।
ঘুষ ছাড়া ফাইল নড়ে না চাম্বল ভূমি অফিসে!
জামালপুরে সাড়ে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ 
নৌকায় করে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় চোরাচালানের সময় জামালপুরের সীমান্তে অভিযান চালিয়ে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জামালপুরে সাড়ে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ 
আরও পড়ুন
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
সাতক্ষীরায় ৮ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী