বাবা-মায়ের সামনে ঝরে গেল ছোট্ট সোহার প্রাণ

আরটিভি নিউজ

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৫৩ পিএম


বাবা-মায়ের সামনে ঝরে গেল ছোট্ট সোহার প্রাণ
ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চার বছরের সোহা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বাবা সাইফুল ইসলাম ও মা সুমি আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সোনাগাজী উপজেলার সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহা চর মজলিশপুর ইউনিয়নের সাইফুল ইসলামের কন্যা। সাইফুল ফেনীর সেন্ট্রাল হাইস্কুলের প্রভাতী শাখার সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইফুল ইসলাম তার স্ত্রী ও কন্যাকে নিয়ে মুহুরী প্রজেক্টে ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে সোনাপুর এলাকায় সড়কের স্পিড ব্রেকারের কারণে তারা দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সোহাকে মৃত ঘোষণা করেন। বাবা-মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। বাবা-মা আহত হয়েছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission