ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার আত্মহত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ  

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২১ পিএম


ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইউসুফ আলী বুলু রাড়ী। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে নিজ ঘর থেকে ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়ার জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ইউসুফ আলি উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। পারিবারিক হতাশা থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন। এর আগে ইউসুফ ইউসুফ আলী ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, যদি ভুলবশত কারো সাথে অন্যায়- অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন। 

বিজ্ঞাপন

বাবুরহাট এলাকার লোকজন জানান, ব্যক্তিগত ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপোড়েন শুরু হয়। এ নিয়ে পারিবারিকভাবে শালিশ বৈঠকও হয়। এর জের ধরে হতাশা থেকে ইউসুফ সোমবার রাতে প্রাণ দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, খবর পেয়ে আমিও তার বাড়িতে দেখতে এসেছি। কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছে। গতরাতে একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে তিনি এ ঘটনা ঘটায়। 

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। পরকীয়ার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এমএইজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission