চাঁদাবাজদের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি

আরটিভি নিউজ

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:২৬ পিএম


চাঁদাবাজদের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেবিদ্বার নিউমার্কেট এলাকার দোকান মালিকদের অভিযোগের ভিত্তিতে বাজার ইজারা সংশ্লিষ্ট এক ব্যক্তিকে সতর্ক করেন তিনি।

বিজ্ঞাপন

এমপি হাসনাত আব্দুল্লাহ স্পষ্টভাবে জানান, নির্ধারিত কাঁচাবাজার এলাকার বাইরে কেউ চাঁদা তুলতে গেলে জনগণ প্রতিরোধ গড়ে তুললে তিনি দায় নেবেন না। তিনি বলেন, আপনি কাঁচাবাজারের ইজারা নিয়েছেন। নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলবেন। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পেটাবে, তখন আমার কিছু করার থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, যে ব্যক্তি চাঁদা তোলে তার নাম শাহ আলম। নির্ধারিত এলাকার বাইরে চাঁদা তুলতে এলে তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করার আহ্বান জানান তিনি। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেন সংসদ সদস্য। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথা জানান তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শপথ নেওয়ার পরপরই নিজ নির্বাচনী এলাকায় ছুটে আসেন এমপি হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন গ্রাম পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে শহীদ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আগামী মার্চের মধ্যে তা বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission