ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

১৫ লাখ টাকা দিয়ে শ্বশুরকে হত্যা করালেন জামাই

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: সংগৃহীত

যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ মামলার আসামি মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ মার্চ) তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ডিবি সূত্র জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতের দিকে শহরতলীর ঝুমঝুমপুরের মাস্টারপাড়া এলাকা থেকে মনিরুলকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের ষষ্ঠীতলাপাড়ার আব্দুল খালেকের ছেলে।

যশোর সদর আমলি আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহম্মেদ ইমন মনিরুলের জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডিবির উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে জানান, মনিরুলের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ মোট ১৭টি মামলা রয়েছে। আদালতে তিনি আলমগীর হোসেন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

স্বীকারোক্তিতে উল্লেখ হয়েছে, হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন নিহতের জামাই পরশ। তিনি শ্বশুরকে হত্যার জন্য ১৫ লাখ টাকার চুক্তি করেন। পরিকল্পনা অনুযায়ী, হত্যার মিশনে অংশ নেওয়া ব্যক্তিদের ৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল। ঘটনার দিন বিকেলে শুটার ত্রিদিব ওরফে মিশুককে ১ লাখ টাকা ও একটি পিস্তল হস্তান্তর করেন পরশ।

বাকি ৪ লাখ টাকা পরে শংকরপুরের প্রিন্সের কাছ থেকে ধার নিয়ে দেওয়ার এবং অবশিষ্ট ১০ লাখ টাকা পরে পরিশোধের প্রতিশ্রুতি দেন পরশ। হত্যাকাণ্ডে মোট ১০ থেকে ১২ জন অংশ নেন।

হত্যাকাণ্ডের দিন, তিনটি মোটরসাইকেলে ভাগ হয়ে হামলাকারীরা অভিযানে নামে। প্রথম মোটরসাইকেলে ছিলেন অমিত ও শুটার মিশুক। দ্বিতীয় ও তৃতীয় মোটরসাইকেলে ছিলেন বাকিরা।

গত ৩ জানুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে আলমগীর হোসেন শংকরপুর বটতলা থেকে ইসহাক সড়কে প্রবেশ করলে তিনটি মোটরসাইকেল তাকে অনুসরণ করে। ইসহাক সড়কে একটি দোকানে কিছুক্ষণ থামলে হামলাকারীরাও অবস্থান নেন। সাবেক কাউন্সিলর নয়নের অফিসের কাছে পৌঁছালে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি চালান মিশুক। এরপর দুই মোটরসাইকেলে চারজন দ্রুত গোলপাতা মসজিদের দিকে পালিয়ে যান, আর অপরটি বটতলার দিকে ফিরে যায়।

হত্যার পর পুলিশ অভিযান চালিয়ে নিহতের জামাই পরশ ও তার সহযোগী সাগরকে আটক করে। তাদের তথ্যের ভিত্তিতে বেজপাড়ার ত্রিদিব ওরফে মিশুক এবং পরে রায়পাড়া তুলোতলা এলাকার শাহীন কাজীকে গ্রেপ্তার করা হয়। শাহীন কাজীর জবানবন্দিতে মনিরুলের নাম উঠে আসে এবং তারও গ্রেপ্তার ঘটানো হয়।

অপরদিকে, নিহত আলমগীর হোসেনের স্ত্রী শামীমা কোতোয়ালি থানায় জামাই পরশ, সাগরসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। এতে লেখা ছিল: হাদি ইজ নট নেম, হাদি মিনস বাংলাদেশ।

ডিবি পুলিশ বলেছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান এখনও অব্যাহত রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
আরও পড়ুন
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন