যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গ্রাম পুলিশের মৃত্যু

আরটিভি নিউজ

সোমবার, ০২ মার্চ ২০২৬ , ১২:৪৮ পিএম


যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গ্রাম পুলিশের মৃত্যু
নিহত গোবিন্দ দাস। ছবি: সংগৃহীত

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১ মার্চ) রাতে শার্শায় নিজ বাড়ির পাশে কাজে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিহত গোবিন্দ দাস (৪৯) উপজেলা সদরের মৃত পঞ্চারাম দাসের ছেলে ও সদর ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission