ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাইকের চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবেদের (১৯) বাবার নাম মতিন। বাড়ি নারায়ণগঞ্জে। অন্যদিকে আহত সামিরের (২৪) বাবার নাম দাদন আকন্দ। তিনিও নারায়ণগঞ্জের বাসিন্দা।

আরও পড়ুন

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঢাকামুখী একটি মোটরসাইকেল বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও একজন আহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আর নিহতের মরদেহ হাসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের কয়েক ঘণ্টা পর মুসলিমা নামে ছয় বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ধামুরা খালের বুকে আর্চ ব্রিজ, বদলে যাচ্ছে উজিরপুরের দৃশ্যপট
বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা খাল গোটা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শতবর্ষী প্রাকৃতিক জলাশয়। উজিরপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের পণ্যবাহী নৌকা এবং ট্রলার ধামুরা খালের মাধ্যমে বিভিন্ন এলাকায় যাতায়াত করছে। একসময় এটি অত্যন্ত খরস্রোতা খাল হিসেবে পরিচিত ছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ধামুরা বাজার গণহত্যার স্মৃতিতেও এ খালের উল্লেখ আছে। 
ধামুরা খালের বুকে আর্চ ব্রিজ, বদলে যাচ্ছে উজিরপুরের দৃশ্যপট
ময়মনসিংহে যুবদলের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহ নগরীতে মাদক নিয়ে দ্বন্দ্বে আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহে যুবদলের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা
১৫ জেলেসহ বঙ্গোপসাগরে ট্রলারডুবি
পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়ে গভীর বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারের ১৫ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।
১৫ জেলেসহ বঙ্গোপসাগরে ট্রলারডুবি
টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়, এরপর ইমোতে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে দেখা করতে গিয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর
আরও পড়ুন
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস 
রেললাইনে হাঁটার সময় হঠাৎ চলে আসে ট্রেন, অতঃপর...
বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর