​মুন্সীগঞ্জে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৪:৫১ পিএম


​মুন্সীগঞ্জে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. ছানোয়ার হোসেন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সিরাজদিখান থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

বিজ্ঞাপন

অভিযানে মেসার্স খোশাল মাদবর ব্রিকস, মেসার্স সামাদ ব্রিকস এবং ইকোসিরামিক্স লিমিটেড নামে তিনটি ইটভাটায় অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই কৃষিজমির উপরিস্তরের মাটি ব্যবহার করে ইট প্রস্তুতের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারায় খোশাল মাদবর ব্রিকসকে ২ লাখ টাকা, সামাদ ব্রিকসকে ২ লাখ টাকা এবং ইকোসিরামিক্স লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স হালনাগাদ, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং কৃষিজমির মাটি ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission