চাঁদপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ  রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ১২:৩৬ পিএম


চাঁদপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: আরটিভি

চাঁদপুরের মতলব দক্ষিণে একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘরে থেকে পলক কুমার সাহা (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) রাতে মতলব দক্ষিণ পৌরসভার ১নং ওয়ার্ডের বাইশপুরের মতিন মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মতলব দক্ষিণ পৌরসভার ১নং ওয়ার্ডের বাইশপুর ব্রিজের কাছে একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘরে মরদেহটি পাওয়া যায়। খবর পেয়ে  মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত চন্দ্র দে পুলিশ ফোর্স নিয়ে এসে ঘরের তালা কেটে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ পরিচয় শনাক্ত করে।

বিজ্ঞাপন

মৃত অলক কুমার মোহন্ত রাজশাহীর নওগাঁও নেয়ামতপুরের অমল মোহন্তের ছেলে। তিনি আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। 

বাড়ির মালিক মতিন মৃধা বলেন, মঙ্গলবার সারাদিন তার রুমের দরজা বন্ধ থাকায় আমার সন্দেহ হয়। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তাদের সহযোগিতায় জানালা খুলে দেখতে পাই সে বিছানায় ঘুমিয়ে আছে। পরে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অলকের একাধিক সহকর্মী জানান, গত ২ মার্চ কাজে এসেছিল অলক। ৩ মার্চ সে কাজে আসেনি এবং অলকের মোবাইলে কল দিলে ফোন রিসিভও করেননি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অখিল চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। 

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission