ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বালিকা বিদ্যালয়ের তালাবদ্ধ কক্ষে ছাত্রী–যুবক, ঘটনা কী?

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১০:২৫ এএম
প্রতীকী ছবি

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি পল্লী উন্নয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে এক ছাত্রী ও এক যুবককে তালাবদ্ধ অবস্থায় পাওয়ায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত রোববার (১ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে স্থানীয়রা বিদ্যালয়ের একটি কক্ষে ছাত্রী ও এক যুবককে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। পরে তারা লক্ষ্য করেন, কক্ষটির দরজায় বাইরে থেকে তালা দেওয়া রয়েছে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন। কিছু সময় পর বহিরাগত কয়েকজন যুবক এসে তালা খুলে দেন।

Untitled
রাখালগাছি পল্লী উন্নয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ছবি: আরটিভি

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার দলি রসুলপুর গ্রামের পারভেজ মল্লিক ওরফে জাহিদ হাসান এবং ওই ছাত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। ঘটনার দিন সকালে এসএসসি পরীক্ষার্থীরা কোচিং করতে বিদ্যালয়ে আসে। কোচিং শেষে ওই ছাত্রী ও যুবক একটি কক্ষে অবস্থান করলে সহপাঠীরা বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায়।

এদিকে ঘটনার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের নিরাপত্তা ও তদারকি কতটা কার্যকর।

অভিভাবক মিজানুর রহমান সুমন অভিযোগ করেন, বিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন তিনি।

এ বিষয়ে মাহফুজুর রহমান সেন্টু নামে একজন জানান, ঘটনার পর তিনি প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। তবে তিনি চান ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল জানান, বিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় রাজনৈতিক নেতাদের জানানো হয়েছে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন

তবে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন বলেন, আমাকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ বিষয়টি জানায়নি। গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। প্রধান শিক্ষকের সঙ্গে কথা
বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর মঙ্গলবার (৩ মার্চ) অভিভাবকরা বিদ্যালয়ে অবস্থান নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করা হয়।
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
ঢাকার আশুলিয়ায় ২ বছরের শিশু অপহরণের ঘটনায় অপহরণকারী বেলী বেগমকে (৩৫) গ্রেপ্তার ও অপহৃত শিশু মীম আক্তারকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
নারায়ণগঞ্জ বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল মান্নান মনিরের বিরুদ্ধে।
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
ঝালকাঠিতে মাদক মামলায় কারাবন্দি নারীর মৃত্যু
ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলায় কারাবন্দি কাজল রেখা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
ঝালকাঠিতে মাদক মামলায় কারাবন্দি নারীর মৃত্যু
আরও পড়ুন
নারিকেল পাড়তে গাছে উঠে ছিলেন মাহিন, অতঃপর...
হঠাৎ অসুস্থ ওসি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
জাহাজের ‘কাছে গিয়েও’ ফিরে এলো বনদস্যুরা, ঘটনা কী