ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে দুপক্ষের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী সাত দিনের জন্য কলেজের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শনিবার সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে কলেজের বাঘমারা ছাত্রাবাসে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,গতকাল রাত সাড়ে ৯টার দিকে এম-৬১ ব্যাচের শিক্ষার্থী হামিদুর রহমান ও আসাদুল্লাহ মোয়াজের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। প্রথমে কথাকাটাকাটির জেরে হামিদুর তার কক্ষে নিয়ে মোয়াজকে মারধর করেন। পরে মোয়াজ রড নিয়ে চা দোকানের সামনে হামিদুরের ওপর হামলা চালালে তার মাথা ফেটে যায়। সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার কিছুক্ষণ পর পুলিশ অভিযুক্ত মোয়াজকে আটক করে নিয়ে যাওয়ার সময় হোস্টেল গেটের সামনে আবারও হামলার শিকার হন তিনি। হামিদুরের পক্ষের এক জুনিয়র শিক্ষার্থী নাফিউল পুলিশ বেষ্টনীর মধ্যেই মোয়াজের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন

কলেজের ভাইস প্রিন্সিপাল ডা.মতিউর রহমান জানান, পরিস্থিতি উত্তপ্ত থাকায় প্রশাসন জরুরি সিদ্ধান্ত হিসেবে ক্লাস-পরীক্ষা স্থগিত ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আলম খান জানান, সংঘর্ষে আহত মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত শিক্ষার্থী হামিদুর ময়মনসিংহ হাসপাতালেই চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সাত দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাকসু থেকে সেলাই মেশিন পেল চবির ৫ ছাত্রী হল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ছাত্রী কল্যাণ বিভাগ।
চাকসু থেকে সেলাই মেশিন পেল চবির ৫ ছাত্রী হল
রাবিতে হামলা: চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ
​রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতা-কর্মীদের মারধর ও হামলার ঘটনায় চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা।
রাবিতে হামলা: চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ
যবিপ্রবির কেমিকৌশল বিভাগের নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ‘ফোকাস অন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
যবিপ্রবির কেমিকৌশল বিভাগের নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত
শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জবি ইউট্যাবের
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জবি ইউট্যাবের
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুজা’র নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (মুজা)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুজা’র নিন্দা
আরও পড়ুন
মমেক হাসপাতাল ঘিরে অনুমোদনহীন ক্লিনিকের ছড়াছড়ি
ময়মনসিংহ মেডিকেলে মৃত্যু নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
মমেক ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের ১১ নেতা
মমেকে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪