১৭ ঘণ্টা চরে আটকে থাকা লঞ্চের শতাধিক যাত্রীকে উদ্ধার

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ  

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ০৯:৩১ পিএম


১৭ ঘণ্টা চরে আটকে থাকা লঞ্চের শতাধিক যাত্রীকে উদ্ধার
এমভি সুগন্ধা লঞ্চের শতাধিক যাত্রীকে ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি: আরটিভি

গভীর রাতে ঝড়ের কবলে পড়ে চরে আটকা পড়া ঢাকা-হাতিয়া রুটে চলাচলকারী এমভি সুগন্ধা লঞ্চের শতাধিক যাত্রীকে ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্টগার্ড।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় কোস্টগার্ডের একটি টিম তাদেরকে উদ্ধার করে ভোলা ইলিশা ঘাটে পৌঁছে দেয়।

আরও পড়ুন

 উদ্ধার হওয়া যাত্রী উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা বিমান চন্দ্র আশ্চর্য জানান, চরে আটকা পড়ার পর তারা নৌবাহিনী এবং কোস্টগার্ডের সহযোগিতা চাইলে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা, স্টেশন কালিগঞ্জ এর কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথ পিওর নেতৃত্বে একটি টিম তাদেরকে উদ্ধার করে ভোলা ইলিশা ঘাটে পৌঁছে দেয়।

বিজ্ঞাপন

এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চটি। মঙ্গলবার রাত ৩টার দিকে লঞ্চটি ইলিশা ঘাটের আগে ঝড়ের কবলে পড়ে। প্রবল ঢেউয়ের তোড়ে লঞ্চটি চরভৈরবী এলাকায় চরে উঠে আটকা পড়ে। পরদিন সকালে পুনরায় জোয়ার আসলেও লঞ্চের নিচে পর্যাপ্ত পানি না আসায় তা নামানো যায়নি।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission