ধামরাইয়ে র‍্যাব কর্মকর্তার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ধামরাই প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ০১:২৩ পিএম


ধামরাইয়ে র‍্যাব কর্মকর্তার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে র‍্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ও আলোকিত যাদবপুর সংগঠনের উদ্যোক্তা শহিদুল ইসলাম ও একটি বৈদেশিক সংস্থার যৌথ সহায়তায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ঈদের খুশিকে সবার মাঝে ছড়িয়ে দিতে এই উপহার সামগ্রী বিতরণ করে। এবারের ঈদ উপহার প্যাকেজে ছিলো চাল, ডাল, লবণ, চিনি, আলু, তেল, ছোলা, খেজুর ও মুড়ি।

বিজ্ঞাপন

আয়শা বেগম বলেন, ঈদে আমাদের খোঁজখবর কেউ নেয় না। এবার প্রথম ঈদে এতগুলো বাজার পেয়েছি। ঈদে আর কোনো কিছু কিনতে হবে না। এই বাজারে ঈদ পার হয়ে যাবে।

image

বিজ্ঞাপন

রহিম উদ্দিন নামের আরেকজন বলেন, ঈদ এলেই পরিবারের সবার বাজার নিয়ে একটা চিন্তার মধ্যে থাকতে হয়। এবারের বাজারের হিসাব মিলাতে পারছিলাম না। তারমধ্যে এসপি সাহেবের থেকে এই উপহার পেলাম। উপহারগুলো পেয়ে অনেক খুশি লাগছে। দোয়া করি সেযেন মানুষের কল্যাণে এভাবে কাজ করতে পারে।

এ ব্যাপারে র‍্যাব কর্মকর্তা বলেন, ঈদ মানে আনন্দ। এই আনন্দ সকলের মাঝে ভাগ করে নিতেই এ ক্ষুদ্র আয়োজন। আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই পুলিশ কর্মকর্তা করোনা মহামারীর শুরু থেকেই ধামরাই সহ বিভিন্ন এলাকায় অসহায়-দুস্থ মানুষের কল্যাণে অকাতরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission