ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ফেসবুক প্রেমের ফাঁদে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৪

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি: আরটিভি

ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের ফাঁদে পড়ে এক কিশোরী (১৪) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ মার্চ) রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- পাঁচগাও এলাকার মো. হোসাইন (২১), মো. ফারুক আহাম্মেদ (১৭), মো. আরিফ (১৭) এবং মো. মেহেদী হাসান (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা ভুক্তভোগী কিশোরী মা-বাবা মারা যাওয়ার পর থেকে গত ১০ বছর সৎ মায়ের কাছে বড় হয়েছে। দুই মাস আগে সৎ মায়ের নির্যাতন থেকে বাঁচতে বাড়ি ছেড়ে ময়মনসিংহে চলে আসে। সেখানে ময়মনসিংহ শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করে। এদিকে গত ছয় মাস ধরে ‘জিসান ইসলাম’ নামে একটি ফেসবুক আইডির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই আইডির সঙ্গে দেখা করতে ১৪ মার্চ রাত ৯টায় সে ময়মনসিংহ থেকে বাসযোগে ভালুকা বাসস্ট্যান্ডে যায়। সেখানে এক ব্যক্তি তাকে রিসিভ করে সিএনজিতে তুলে পাঁচগাঁওয়ের দিকে নিয়ে যায়। ভুক্তভোগীর সন্দেহ হলে যেতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক পাঁচগাঁও খালের পাশে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে উপস্থিত আরও ৩ জনসহ চারজন মিলে তাকে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে এবং খালের পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ভালুকা মডেল থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং মামলা রুজু করে।

আরও পড়ুন

ময়মনসিংহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আসামি গ্রেপ্তারের নির্দেশ দেন। ডিবি ও ভালুকা মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে চার আসামিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দস্যুতার অভিযোগে ৯ জেলে আটক
পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচরে দস্যুতার অভিযোগে ৯ জেলেকে ধরে নৌপুলিশে দিয়েছেন ভুক্তভোগী জেলেরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরের বড় খাল এলাকায় এ ঘটনা ঘটে। 
দস্যুতার অভিযোগে ৯ জেলে আটক
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
জুলেখা বেগম জানান, কয়েকদিন আগে তালাকের মধ্যমে মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে। এরপর আজ সকালে দুধ দিয়ে গোসল করে নিজের ওয়াদা রক্ষা করেছেন তিনি।
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
চট্টগ্রামের মিরসরাই-ফটিকছড়ি সড়কের নয়টিলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় কয়েকজন পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি
পাবনার ঈশ্বরদীতে আলম প্রামাণিক নামে এক বিএনপি নেতার বাড়ি থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি
ফেনীর সড়কে ত্রিমুখী সংঘর্ষ
ফেনীর দাগনভুঁইয়ায় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ফেনীর সড়কে ত্রিমুখী সংঘর্ষ
আরও পড়ুন
কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণ মামলায় নতুন তদন্তকারী নিয়োগ  
টিকটকে পরিচয় থেকে কিশোরীর ‘কাছে আসা’, সেই যুবক গ্রেপ্তার
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় ভাড়ায় লোক পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
বৃদ্ধের ধর্ষণচেষ্টা থামাতে ব্লেড তুলে নেয় কিশোরী, অতঃপর...