৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৮:৫৪ এএম


৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্বের যৌন নিপীড়নের অভিযোগ
ছবি : প্রতীকী

কুমিল্লার লাকসামে ৬ বছরের এক কন্যাশিশুকে নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত আবদুর রশিদের বিরুদ্ধে লাকসাম থানায় মামলা করেন।

শনিবার (২৩ মে) দুপুরে লাকসাম উপজেলার খুন্তা গ্রামে এ ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল রশিদ (৭০) পলাতক রয়েছেন।

রোববার (২৪ মে) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলি। তিনি জানান, খবর পেয়ে এ দিন রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে আত্মগোপনে থাকায় জড়িত ব্যক্তিকে আটক করা যায়নি।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে শিশুটির মা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার অধিকতর তদন্তসহ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

আরও পড়ুন

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির পরিবার খুবই দরিদ্র। ঘটনার দিন দুপুরে শিশুটির মা-বাবা দুজনেই কাজে ছিলেন। এ সময় ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন একই গ্রামের আব্দুল রশিদ। কিন্তু হঠাৎ শিশুটির মা ঘরে ঢুকলে রশিদ দ্রুত সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকে রশিদের পক্ষ হয়ে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি শিশুটির পরিবারকে মীমাংসার জন্য চাপ দিচ্ছেন।

শিশুটির মা এ বিষয়ে জানান, দুপুরে ঘরে ফিরে দেখি, লোকটা (আব্দুল রশিদ) মেয়ের সঙ্গে খারাপ কাজের চেষ্টা করছে। এ ঘটনার বিচার চাই।

মেয়েটির বাবা বলেন, এলাকার লোকজন বলছে বিচার করে দিবে, এ জন্য আর মামলা করতে চাই না। তারা যদি ভালো করে বিচার করে দেয়, তাহলে চলবে। একই গ্রামে থাকি, এলাকার লোকজনের বাইরে যাব কীভাবে?

এদিকে, শিশুটিকে শনিবার সন্ধ্যায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিতে বলেন; কিন্তু পরিবার শিশুটিকে সেখানে নেয়নি। তারা শিশুটিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে নিয়ে যান। পরে শিশুকে উদ্ধার করে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission