গোপালগঞ্জের আ. লীগ নেতা নায়েব আলী গ্রেপ্তার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০৩:১৮ পিএম


গোপালগঞ্জের আ. লীগ নেতা নায়েব আলী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতা মামলায় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. নায়েব আলী খানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর নিজগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মহেশপুর ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

বিজ্ঞাপন

কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মো. নায়েব আলী খানকে গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি সৃষ্টি করেন।

যানবাহন চলাচলে বাধা দেওয়া নাশকতা মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার(১৯মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে। 

বিজ্ঞাপন

গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্থ করতে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান।

এ ঘটনায় পরের দিন সন্ধ্যায় কাশিয়ানী থানার এসআই আলীমুল হুদা জনি বাদী হয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission