ঈদুল ফিতর উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মিষ্টি উপহার

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২১ মার্চ ২০২৬ , ০২:৩৪ পিএম


ঈদুল ফিতর উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ মিষ্টি উপহার
ছবি: আরটিভি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রোহিত শর্মার হাতে মিষ্টি তুলে দিয়ে তাদেরকে বিজিবির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়কসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৪ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। অপরদিকে বিএসএফের পক্ষ থেকেও বিজিবির ব্যাটালিয়ন অধিনায়কসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৪ প্যাকেট মিষ্টি উপহার দেন। পরে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

আরও পড়ুন

সীমান্তে সৌহার্দ্য-ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলিতে এই দুই বাহিনীর পক্ষ থেকে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission