ঝড়ের কবলে নৌকাডুবি: বাবার মরদেহ নিয়ে সাঁতরে তীরে ফিরল দুই সন্তান

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬ , ০২:১৮ পিএম


ঝড়ের কবলে নৌকাডুবি: বাবার মরদেহ নিয়ে সাঁতরে তীরে ফিরল দুই সন্তান
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন এক জেলে। তবে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে তার দুই সন্তান।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ মার্চ) বিকেলে ভোলার বয়ার চর এলাকা সংলগ্ন সাগর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরে আলম (৪৫) দক্ষিণ আইচা থানার চর মানিকা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রয়াত মজিবল হকের ছেলে।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে নুরে আলম তার দুই ছেলে শাহিন ও শাকিলকে সঙ্গে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যান। সবকিছু স্বাভাবিক থাকলেও শুক্রবার বিকেল ৫টার দিকে হঠাৎ শুরু হয় প্রবল ঝড়। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে সাগর, সৃষ্টি হয় ভয়াবহ ঢেউ। ঝড়ের তীব্রতায় তাদের নৌকাটি উল্টে গেলে জীবন বাঁচাতে তিনজনই সাঁতার কাটতে শুরু করেন। দুই ছেলে প্রাণপণে বাবাকে নিয়ে তীরে ফেরার চেষ্টা চালালেও কিছুক্ষণ পর নুরে আলম নিস্তেজ হয়ে পড়েন। শেষ পর্যন্ত বাবাকে হারিয়েও তাকে ফেলে আসেনি সন্তানেরা প্রায় দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ নিয়েই তারা বাড়ি ফেরে।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা আনিস জানান, পরিবারটি অত্যন্ত অসহায়। নদীতে মাছ ধরেই তাদের জীবিকা চলত। আজ বাবাকে হারিয়ে দুই সন্তান বাকরুদ্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, ঘটনাটি আমরা জেনেছি। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission