ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বোনের বাড়িতে ঈদ করতে গিয়ে ছুরিকাঘাতে নারীর মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৫:৪২ পিএম
আদমদীঘি থানা। ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে বড় বোনের বাড়িতে ঈদ করতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে উম্মে হাবিবা উর্মি (৩২) নামে নারীর মৃত্যু হয়েছে। হামলায় নিহতের বোন, বোনের স্বামী ও তাদের দুই সন্তান আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের উজ্জ্বলতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উম্মে হাবিবা উর্মি নওগাঁর রাণীনগর উপজেলার ভেবরা গ্রামের বাসিন্দা।

শনিবার (২১ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

তিনি জানান, লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতে নিহতের বড় বোন উম্মে হাফিজা সুমী থানায় প্রতিবেশী কহির ফকির ও সিরাজুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এর মধ্যে এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

মামলার এজাহার সূত্রে জানা যায়, উম্মে হাবিবা উর্মি কয়েকদিন আগে ঈদ করতে আদমদীঘির উজ্জ্বলতা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যান। তার বড় বোন উম্মে হাফিজা সুমির সঙ্গে প্রতিবেশী কহির ফকির, তার ভাই হেলাল ফকির ও সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বছরের ৪ সেপ্টেম্বর উম্মে হাফিজা সুমি ও তার ছেলেকে মারধর করা হয়। এ ঘটনায় হাফিজা আদমদীঘি থানায় একটি মামলা করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। এরপর থেকে আসামিরা মামলা তুলে নিতে হাফিজার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

শুক্রবার সন্ধ্যায় উম্মে হাফিজা সুমি, উম্মে হাবিবা উর্মি ও অন্যরা ঈদের কেনাকাটা করার জন্য আদমদীঘি উপজেলা সদরের মার্কেটে যাচ্ছিলেন। পথিমধ্যে বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত আসামিরা তাদের ওপর হামলা করেন। এ সময় মাথায় কুড়ালের আঘাতে হাফিজার স্বামী ফয়সাল ইসলাম গুরুতর আহত হন।

পরে হাফিজা, মেয়ে নুসরাত, ছেলে ফারসিদ ও বোন উম্মে হাবিবা উর্মি এগিয়ে গেলে আসামিরা তাদের এলোপাতাড়ি ছুরি দিয়ে কোপাতে শুরু করেন। প্রাণ বাঁচাতে নুসরাত ও উর্মি স্থানীয় শফিকুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। সেখানে ঢুকেও তাদের ওপর হামলা চালানো হয়। এতে মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন উর্মি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হাফিজার স্বামী ফয়সাল ইসলামকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
সাতক্ষীরা সদরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে। অন্যদিকে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে এক দম্পতির ঘরে এসেছে দুই কন্যাসন্তান, অন্য দম্পতির ঘরে দুই পুত্রসন্তান। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
আরও পড়ুন
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু