৩৫ মিনিট পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৩:৪৪ পিএম


৩৫ মিনিট পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ছবি: আরটিভি

বৈরী আবহাওয়ার কারণে ৩৫ মিনিট বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।
একই সময়ে পাটুরিয়া ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।

এর আগে, দুপুরে ২টা ১৫ মিনিটের দিকে হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে এই নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

আরও পড়ুন

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় পারাপার শুরু করা হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন আবার নিয়মিত পারাপার চলছে।’

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission