বগুড়ায় বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতা খালিদ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০৭:৩৫ পিএম


বগুড়ায় বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতা খালিদ
বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা শাহ্ নেওয়াজ হোসেন খালিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: সংগৃহীত

বগুড়া জেলা শহরের একটি হোটেলে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন জেলা জামায়াতের রুকন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো. শাহ্ নেওয়াজ হোসেন খালিদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শহরের ৭১ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের দলীয় প্রার্থী মো. রেজাউল করিম বাদশা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিএনপিতে যোগ দেওয়ার কারণ হিসেবে শাহ্ নেওয়াজ হোসেন খালিদ বলেন, বগুড়া বিএনপির ঘাঁটি। এই জেলায় বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামী ছেড়েছি। দীর্ঘদিন লক্ষ করেছি, জামায়াত ইসলামের নাম ব্যবহার করে মানুষের আবেগ নিয়ে রাজনীতি করতে চায়, যা ইসলামের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

বিজ্ঞাপন
আরও পড়ুন

অনুষ্ঠানে ঈদ পুনর্মিলনী ও নির্বাচনি আলোচনাসভায় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

এ সময় শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission