ফরিদপুরে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিশুর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৮:৩৫ পিএম


ফরিদপুরে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিশুর
নিহত সাফওয়ান। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে সাফওয়ান হাওলাদার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে রোববার (৫ এপ্রিল) দুপুরে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

নিহত সাফওয়ান আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় গ্রামের সৌদি প্রবাসী ইমরান হাওলাদারের ছেলে। তার পরিবার বর্তমানে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামে বসবাস করত।

বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির ছোট চাচা জহির উদ্দিন হাওলাদার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সাফওয়ান তার বোন ও খালার সঙ্গে ভবনের ছাদে যায়। সেখানে একটি চেয়ারের ওপর দাঁড়িয়ে ছাদের রেলিং ধরতে গেলে হঠাৎ চেয়ারটি সরে যায়। এতে সে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission