ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বাগেরহাট-২ আসনে ভোট গ্রহণের অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম
বাগেরহাট প্রেসক্লবে সংবাদ সম্মেলনে শেখ মোহাম্মদ জাকির হোসেন ও অন্যান্যরা : ছবি আরটিভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে ভোট গ্রহণে ব্যাপক অনিয়ম হয়েছে। এতে ৬৩ জন প্রিজাইডিং অফিসারসহ ৭১ জনকে বিবাদী করে ট্রাইবুনালে পিটিশন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাগেরহাট-২ আসনের বিএনপি দলীয় পরাজিত প্রার্থী ও বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

বাগেরহাট প্রেসক্লবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা নির্বাচনের সময়ে বৈষম্যমূলক আচরণ করেছেন। নির্বাচনী আচরণ বিধি লংঘন নিয়ে দফায় দফায় অভিযোগ দিলেও কোন ব্যবস্থায় নেয়নি। জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারসহ বেশিরভাগ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পক্ষপাতমুলক নির্বাচন পরিচালনা করায় বাগেরহাট -২ আসনে বিএনপির ব্যাপক ভোটের ব্যবধানে পরাজয় হয়েছে। বিগত নির্বাচনের ফলাফল অনুযায়ী এ আসনে জামায়াত ইসলামী ব্যাপক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। অথচ ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটের ফলাফলে দেখা যায় ব্যাপক ভোটের ব্যবধানে বিএনপিকে পরাজিত করেছে জামায়াত। এটা খুবই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন

তিনি বলেন, পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে দেখা যায় এখানে ভোট গ্রহণের নিয়মে চরম অনিয়ম হয়েছে। যার একাধিক তথ্য প্রমাণ সংগ্রহের জন্য ১৭ জনকে স্বাক্ষী করে নির্বাচনী ট্রইব্যুনালে ৬৩ জন প্রিজাইডিং অফিসারসহ ৭১ জনকে বিবাদী করে একটি পিটিশন করা হয়েছে। যার শুনানী আগামি ২১ মে অনুষ্ঠিত হবে। আর এ পিটিশনের কারণে এ আসনের বিজয়ী প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানীকর মন্তব্য প্রচার করছে। যা নিলর্জ্জকর।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পবিত্র ঈদ উপলক্ষ্যে সকল সংসদ সদস্যর মাধ্যমে দরিদ্র মানুষকে ১০ লাখ টাকা করে নগদ অর্থ সহায়তা দিয়েছে। এটি আসনে কেউ পেয়েছে কি না তা প্রচার হয়নি। অন্য আসনে যথানিয়মে বিতরণ হয়েছে। বিষয়টি নিয়ে এখানে নানা সমালোচনা চলছে। যা আমাদের দলীয় ভাবমূর্তির বিষয় হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, অহিদুল ইসলাম পল্টু ও সাবেক যুবদল সভাপতি ফকির তারিকুল ইসলাম প্রমুখ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে জুটের গোডাউনে আগুন
গাজীপুর সিটি করপোরেশনের মাজুখান এলাকায় একটি জুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (৪ অক্টোবর) দুপুরে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, গাজীপুরের মাজুখান এলাকায় একটি জুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ সময় মালিকপক্ষের কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আরটিভি/টিআর
গাজীপুরে জুটের গোডাউনে আগুন
সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি থেকে হাত-পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে কারখানাটির নাগমন্দিরের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। পুলিশ জানায়, সকালে মন্দিরের পাশে কাজ করার সময় কয়েকজন ব্যক্তি মরদেহটি পড়ে থাকতে দেখে কারখানা কর্তৃপক্ষকে খবর দেন। পরে কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, নিহতের দুই হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা মরদেহটি গুম করার জন্য নির্জন স্থানে ফেলে যায়। নিহতের পরিচয় শনাক্তসহ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। আরটিভি/টিআর
সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রেমের সম্পর্ক ছিন্ন করতে বলায় যে কাণ্ড ঘটালেন শিক্ষার্থী
পাবনার ঈশ্বরদীতে শোভন আহম্মেদ (২৯) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর নলগাড়ী এলাকায় ওই শিক্ষার্থীর নানার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শোভন আহম্মেদ ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া মধ্য অরণকোলা এলাকার মো. রঞ্জুর ছেলে এবং রাজধানী ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। নিহতের স্বজন ও পুলিশ জানায়, সকালে নানার বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান স্বজনরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি মেয়ের সঙ্গে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন ধরে পরিবারের পক্ষ থেকে এই সম্পর্ক ছিন্ন করার জন্য তাকে বলা হচ্ছিল। এ বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/টিআর
প্রেমের সম্পর্ক ছিন্ন করতে বলায় যে কাণ্ড ঘটালেন শিক্ষার্থী
সীমান্তে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। রোববার (৪ অক্টোবর) ভোররাতে তুমব্রু সীমান্তসংলগ্ন নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা বহনকারী চোরাকারবারিরা রাতের অন্ধকারে মিয়ানমারে পালিয়ে যায়। বিজিবি সূত্রে জানা গেছে, তুমব্রু বিওপির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করানো হবে। এ তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ উদ্ধার করে বিজিবি। ব্যাগগুলো খুলে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা পাওয়া যায়। এদিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুমব্রু সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ইয়াবার চালান ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আরটিভি/টিআর
সীমান্তে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিলেন সালাউদ্দিন তানভীর
গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর।
অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিলেন সালাউদ্দিন তানভীর
আরও পড়ুন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে পিটিশন!
জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত