বরগুনায় বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০২:৪২ পিএম


বরগুনায় বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব
ফাইল ছবি

বরগুনায় বেড়েই চলেছে হামের রোগীর সংখ্যা। জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায় ডা. রেজওয়ানুর আলম জানান, হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতালে ভর্তি ১৫৮ জনের মধ্যে ২৮ জনের শরীরে হাম এবং ১ জনের শরীরে রুবেলা শনাক্ত হয়েছে। এছাড়া ৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

জেলা সদরসহ আমতলী, পাথরঘাটা ও বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে এবং বেতাগীতে ১টি করে আলাদা শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জেলায় বর্তমানে ৩০টির বেশি শয্যা প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য কর্মীরা।

হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মেহেদী পারভেজ জানান, গত মাসের মাঝামাঝি থেকে জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে এবং প্রতিদিন বহির্বিভাগে গড়ে ২০ জন রোগী হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে আসছেন। গুরুতর রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, গতকাল পর্যন্ত বরগুনায় ৪ হাজার ২৬১ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

আরটিভি/টিআর/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission