ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাকেরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ১১

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ও পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। হঠাৎ করে উন্মত্ত হয়ে ওঠা একটি কুকুর পথচারীদের ওপর আক্রমণ চালালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুকুরটি প্রথমে ভরপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোল্লা বাড়ির সামনে সড়কে আলমগীর মোল্লার দুই শিশু সন্তানকে কামড় দেয়। কুকুরের কামড়ে আবির ৯ বছর ও হামিদা ২ বছর বয়সের দুই ভাই বোন আহত হন।

আরও পড়ুন

এছাড়াও পৌরসভার ৮ নং ওয়ার্ডের তানিয়া ও আশা মনি নামের দুই শিশুর ওপর কুকুর আক্রমণ চালায়।

এরপর অল্প সময়ের মধ্যে আশপাশের কয়েকটি বাড়িতে ঢুকে পড়ে এবং যাকেই সামনে পেয়েছে তাকেই আক্রমণ করে। এতে শিশু ও নারীসহ মোট ১১ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধর করে চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যায়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানান, আক্রান্তদের দ্রুত রেবিস প্রতিরোধী টিকা প্রদান করা হচ্ছে এবং সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, খবর পেয়ে স্থানীয়রা একত্রিত হয়ে অবশেষে রাত ৯ টায় কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা এড়াতে ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণ ও নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা প্রয়োজন। তারা সবাইকে সতর্ক থাকার এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর টুপটুপ নামের ওই রিসোর্ট কর্তৃপক্ষ পালিয়েছে বলে জানা গেছে। 
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ
স্বজনদের মামলায় বাড়িছাড়া, ৫ মাস পর ফিরে ‘মাথায় হাত’
ফরিদপুরের সদরপুরে হত্যা মামলায় আসামি হওয়ার পর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় একটি পরিবার। প্রায় পাঁচ মাস পর স্থায়ী জামিন পেয়ে বাড়িতে ফিরে তারা দেখতে পায়, ঘরের মালামাল এলোমেলো, মূল্যবান জিনিসপত্র নেই। 
স্বজনদের মামলায় বাড়িছাড়া, ৫ মাস পর ফিরে ‘মাথায় হাত’
২৭ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ২৬টি বিচারাধীন মামলার আসামি ও একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহামুদ সাদ্দামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র। 
২৭ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার
মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
খুলনা জেলার তেরখাদা উপজেলা ও নড়াইল জেলার আংশিক অংশ নিয়ে বিস্তৃত ঐতিহাসিক ভূতিয়ার বিল এখন প্রকৃতি প্রেমীদের কাছে রূপকথার এক রাজ্য।
মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ ছয় বছরেও শেষ হয়নি। অথচ মাত্র ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার কথা ছিল।
অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা
আরও পড়ুন
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
টেক্সাসে অভিবাসন কর্মকর্তার গাড়ির ধাক্কায় আহত ব্যক্তি