ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মাধবপুরে সেচ প্রকল্পের মোটর চুরি, বিপাকে শতাধিক কৃষক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পিএম
মাধবপুর সেচ প্রকল্প : ছবি আরটিভি

হবিগঞ্জের মাধবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাদ্দে স্থাপিত সৌরবিদ্যুৎ চালিত সেচ প্রকল্পে চুরির ঘটনায় বিপাকে পড়েছেন শতাধিক কৃষক। বোরো ধান পাকতে আর মাত্র ২০–২৫ দিন বাকি থাকতেই সেচ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বড় ধরনের কৃষি ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের কৃষকরা জমিতে গিয়ে দেখতে পান, সেচ প্রকল্পের মোটর নেই। পাশাপাশি সোলারের ব্যাটারি, প্যানেল ও অন্যান্য যন্ত্রাংশ চুরি হয়েছে। চোরেরা প্রকল্প কক্ষের উপর দিয়ে ভেতরে প্রবেশ করে এসব সরঞ্জাম নিয়ে যায়।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কয়েক বছর আগে সুবিধাবঞ্চিত এ এলাকায় সরকারি অনুদানে প্রকল্পটি স্থাপন করা হয়। এর মাধ্যমে প্রায় ৩০ থেকে ৪০ একর জমিতে সেচ দিয়ে চাষাবাদ করতেন শতাধিক কৃষক। ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের জন্য এই প্রকল্পটিই ছিল তাদের প্রধান নির্ভরতা।

চুরির ঘটনায় প্রায় এক লাখ টাকার মোটরের কয়েল, ২০ হাজার টাকার ব্যাটারি এবং একাধিক সৌর প্যানেলসহ বিভিন্ন সরঞ্জাম খোয়া গেছে বলে জানা গেছে।

কৃষক শহিদুল ইসলাম বলেন, কয়েক মাস আগে গঙ্গানগর গ্রামের রুবেল, বাবু মিয়া ও রবিন মিয়া মোটর চুরি করেছিল; পরে ভাঙারি দোকান থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে সালিশে মীমাংসা হয়। আমরা দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও মোটর উদ্ধারের দাবি জানাচ্ছি।

সেচ পরিচালনা কমিটির সদস্য ফারুক মিয়া বলেন, ধান কাটার সময় খুব কাছাকাছি। এখন সেচ দিতে না পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। আমরা দ্রুত সহযোগিতা চাই।

উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার জানান, ঘটনাটি আমরা তদন্ত করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রকল্পটি দ্রুত মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

স্থানীয় কৃষকদের দাবি, দীর্ঘমেয়াদে শুধু প্রকল্পের ওপর নির্ভর না করে জরুরি ভিত্তিতে প্রশাসনিক বরাদ্দ দিয়ে দ্রুত মেরামত করা হোক। এজন্য তারা স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরটিভি/টিআর/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাবেক কাউন্সিলরের বাসায় হঠাৎ ডিবির অভিযান, অতঃপর...
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুর থানার উত্তর দেয়ানা এলাকার হোসেন শাহ রোডের ২১২ নম্বর বাড়িতে এ অভিযান চালানো হয়।
সাবেক কাউন্সিলরের বাসায় হঠাৎ ডিবির অভিযান, অতঃপর...
বাবা-মায়ের ফোন ও সোনা বিক্রি করে পালানো ৪ স্কুলছাত্রী উদ্ধার, উঠে এল চাঞ্চল্যকর তথ্য
বাবার মোবাইল ফোন ও মায়ের সোনার অলঙ্কার নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার স্কুলছাত্রীকে হবিগঞ্জ থেকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিক্ষার্থীদের মধ্যে তিনজন পঞ্চম শ্রেণির এবং একজন তৃতীয় শ্রেণির ছাত্রী। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, টিকটকের মাধ্যমে পরিচয় ও সখ্য গড়ে ওঠার পর পরিবারের অজান্তে গত ১২ অক্টোবর সকালে ওই চার শিক্ষার্থী স্কুলের অনুষ্ঠানের কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু তারা ক্লাসে উপস্থিত হয়নি। বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। পরে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা-পুলিশ অনুসন্ধানে নামে। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি দেশের সব থানায় নিখোঁজ শিক্ষার্থীদের ছবি ও তথ্য পাঠানো হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, নিবিড় অনুসন্ধানের একপর্যায়ে গত ১২ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে চুনারুঘাট থানা-পুলিশের সহযোগিতায় হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে ওই চার শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুদের বয়স আট থেকে বারো বছরের মধ্যে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জানিয়ে পুলিশ সুপার বলেন, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ কম ছিল। তারা নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করত এবং টিকটকে ভিডিও আপলোড করত। এসব মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে কয়েকজন ছেলের সঙ্গে তাদের সখ্য গড়ে ওঠে। তবে পরিচিত ওই ছেলেদের প্রকৃত ঠিকানা সম্পর্কে তারা জানত না। সামাজিক যোগাযোগমাধ্যমের ভুল ধারণা ও ফ্যান্টাসিতে বিভ্রান্ত হয়ে স্বাধীনভাবে জীবনযাপন ও উপার্জনের উদ্দেশে তারা বাসা থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে যায়। পরে কুমিল্লার টাউন হল সুপার মার্কেটের বাহার মোবাইল মার্কেটে পরিবারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ফোন চার হাজার টাকায় বিক্রি করে তারা। সেই টাকা নিয়ে প্রথমে ঢাকায় গেলেও পরিকল্পনা সফল না হওয়ায়, এক শিক্ষার্থীর দাদাবাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। হবিগঞ্জে পৌঁছে একটি সিএনজিচালিত অটোরিকশায় বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে তারা। তবে প্রকৃত ঠিকানা খুঁজে না পাওয়ায় ওই সিএনজিচালক রাত ২টার দিকে চার শিশুকে চুনারুঘাট থানায় নিয়ে যান। ইতোমধ্যে জেলা গোয়েন্দা শাখা বিক্রি করা মোবাইল ফোন এবং সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। আরটিভি/টিআর
বাবা-মায়ের ফোন ও সোনা বিক্রি করে পালানো ৪ স্কুলছাত্রী উদ্ধার, উঠে এল চাঞ্চল্যকর তথ্য
সাগরে বিলীন বাবার কবর, কান্না থামছে না বৃদ্ধ জাকির হোসেনের
প্রতি শুক্রবার জুমার নামাজের পর বাবার কবর জিয়ারত করতেন জাকির হোসেন (৬২)। এ ছাড়া কোনো উপলক্ষে কিংবা বাবাকে মনে পড়লেই তিনি বাবার কবরের সামনে যেতেন। তবে এটি আর এখন সম্ভব নয়। 
সাগরে বিলীন বাবার কবর, কান্না থামছে না বৃদ্ধ জাকির হোসেনের
সাগরে নিখোঁজ স্বামী, সৌদিতে নিহত ছেলের মরদেহের অপেক্ষায় মা
যে সাগর স্বামী জালাল মিয়াকে কেড়ে নিয়েছিল, সেই সাগরেই ছেলেকে হারানোর ভয় ছিল মা ছাহেরা বেগমের। তাই স্বামীকে হারানোর পর একমাত্র ছেলেকে বাঁচানোর আকুলতায় ধারদেনা করে তাকে পাঠিয়েছিলেন সৌদি আরবে।
সাগরে নিখোঁজ স্বামী, সৌদিতে নিহত ছেলের মরদেহের অপেক্ষায় মা
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
‘দাদি, হেঁটে যাচ্ছেন কেন? ট্রেনে উঠে আসেন।’ ট্রেনের যাত্রীর এমন প্রশ্নের জবাবে বৃদ্ধার উত্তর, ‘না, আজ ট্রেনে যাব না। আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি যেতে হবে।’
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
আরও পড়ুন
‘সৌরবিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার’
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ‘বড় সরবরাহ’
সৌরবিদ্যুতে বড় সাশ্রয়ের সম্ভাবনা, মিলবে পরিবেশগত সুফলও
চিংড়ির হ্যাচারিতে সৌর প্যানেল, উৎপাদন হবে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ