মায়ের বিরুদ্ধে সন্তানকে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৩:৫১ পিএম


মায়ের বিরুদ্ধে সন্তানকে হত্যার অভিযোগ
ছবি: আরটিভি

নড়াইল সদরে তিন মাস বয়সী শিশু তাবাসসুমকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মা আরিফা খাতুনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তবাসসুম। সে নড়াইল সদর উপজেলার আড়ংগাছা গ্রামের প্রবাসী মানিক চান মোল্যার মেয়ে।

আরও পড়ুন

পুলিশ জানায়, কয়েকদিন আগে আরিফা খাতুন তার মেয়ে তাবাসসুমকে নিয়ে একই উপজেলার আলোকদিয়ায় বাবার বাড়িতে বেড়াতে যান। এ দিন আরিফার শ্বশুরবাড়ি আড়ংগাছা গ্রামে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে, আরিফা তার শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে নিহতের মা আরিফাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

নিহতের চাচা শামিম মোল্যা জানান, গতকাল আমার ভাই কুয়েত থেকে ফোন করে বলেছিল, আজ তারা বাড়িতে ফিরবে। কিন্তু আজ ভোরে খবর পাই, আমার ভাতিজিকে হত্যা করা হয়েছে। এখানে এসে দেখি, বাচ্চার গলার দুই পাশে গভীর দাগ।

তিনি অভিযোগ করেন, প্রবাসী ভাইয়ের সঙ্গে আরিফার দাম্পত্য কলহ চলছিল। বুধবার (৮ এপ্রিল) রাতে আরিফার মা পাপিয়া বেগম ফোনে জানিয়েছিলেন, আরিফা আর সংসার করতে ইচ্ছুক নন এবং তারা যেন তাদের নাতনিকে নিয়ে যান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে সদর থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission