বরগুনায় ২৪ ঘণ্টায় ২০ শিশু হামে আক্রান্ত

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৩:২৪ পিএম


বরগুনায় ২৪ ঘণ্টায় ২০ শিশু হামে আক্রান্ত

হামের উপসর্গ নিয়ে বরগুনার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি ১৮৪ জনের মধ্যে ৩৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। সব মিলিয়ে ২০৭ জন হামে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা সদরসহ আমতলী, পাথরঘাটা ও বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে এবং বেতাগীতে ১টি করে আলাদা শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জেলায় বর্তমানে ৩০টির বেশি শয্যা প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

আরও পড়ুন

হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মেহেদী পারভেজ জানান, মার্চের মাঝামাঝি থেকে জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে এবং প্রতিদিন বহির্বিভাগে গড়ে ২০ জন রোগী হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে আসছেন। মুমূর্ষু রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হচ্ছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, আজ দুপুর পর্যন্ত বরগুনায় ১০ হাজার ৪৫২ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission