জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে পিরোজপুরে দোয়া মাহফিল

পিরোজপুর (মঠবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ৩০ মে ২০২৬ , ০৮:৩৬ পিএম


জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে পিরোজপুরে দোয়া মাহফিল
ছবি: আরটিভি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবা‌ড়িয়া উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে র‍্যালি আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। 

শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার সরকারি হাতেম আলী মাধ‌্যমিক বা‌লিকা বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল।

উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা কে.এম হুমায়ুন কবীর, আবু বক্কর সিদ্দিক বাদল, মিজানুর রহমান মিজান, জসিম ফরাজী, যুবদল নেতা মুজিবুর রহমান প্রমুখ।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশ গঠনে তার অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission