ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে দেহ ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম
গ্রেপ্তার নুরুল ইসলাম ও সুমন খন্দকার : ছবি আরটিভি

মানিকগঞ্জ জেলা শহরে অভিযান চালিয়ে দেহ ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শহরের তুফান আলী প্লাজার ৭ম তলায় একটি ফ্ল্যাটে এই অভিযান চালান জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ঘিওর উপজেলার কামারজাগীর গ্রামের মৃত আইনাল মিয়ার ছেলে নুরুল ইসলাম (৪০), একই উপজেলার ঠাকুরকান্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে সুমন খন্দকার (৪৮) এবং ঢাকার সূত্রাপুর এলাকার আব্দুর রাজ্জাক ভুঁইয়ার মেয়ে তানিয়া আফরোজ চৈতি (৪৫)।

আরও পড়ুন

জানা গেছে, মানিকগঞ্জ জেলা শহরে দিন দিন বাড়ছে দেহ ব্যবসা। নামিদামি ফ্লাটে দেহ ব্যবসার আড়ালে চলছে রমরমা মাদক ব্যবসাও। ঘিওর, সাটুরিয়া উপজেলাসহ গ্রামের কলেজে পড়ুয়া বেশ কিছু মেয়েদের টার্গেট করে অভিনব পদ্ধতিতে চলতো তাদের এই দেহ ব্যবসা । এছাড়াও যুব সমাজের কাছে ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে মাদক ব্যবসা।

m

দীর্ঘদিন যাবত মানিকগঞ্জ শহরের তুফান আলী প্লাজার সপ্তম তলায় ৭০১ নাম্বার ফ্লাটে স্বামী-স্ত্রী দম্পতি সুমন খন্দকার ও তানিয়া আফরোজ চৈতি মাদক ব্যবসা ও দেহ ব্যবসা পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে আরটিভিকে নিয়ে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।

পুলিশ ও আসামিদের স্বীকারোক্তিতে জানা গেছে, কলেজে পড়ুয়া ঘিওর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন মেয়েদের এনে এবং তাদের দেহ ব্যবসা পরিচালনা করতেন তারা। অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৭ পিস ইয়াবা যার মূল্য ২০ হাজার ১০০ টাকা। পাশাপাশি তাদের বিরুদ্ধে অবৈধ দেহ ব্যবসার সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং মাদক বিক্রির নগদ ৩ লক্ষ ১৬ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে মানিকগঞ্জে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেখানেই মাদক থাকবে সেখানেই আমরা অভিযান পরিচালনা করব এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে। গ্রেপ্তারদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগ
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপি নেতা মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। মিছিলকারীরা তার বাড়িতে ইটপাটকেলও নিক্ষেপ করেন বলে দাবি করেছেন তিনি। খুলনা সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামীয়া রোডে এ ঘটনা ঘটে। মঞ্জুরুল আলমের দাবি, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। বাইরে থেকে ২০ থেকে ২৫ জনের একটি মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি ঘর থেকে বের হয়ে মিছিলটি দেখতে যান। তখন মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যেতে বলেন। পরে তিনি বাসার ভেতরে ঢোকার সময় মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তিনি অভিযোগ করেন, মিছিলকারীরা তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বললেন, ২০ থেকে ২৫ জনের একটি গ্রুপ হঠাৎ করে মিছিল বের করেছিল। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে চার থেকে পাঁচটি ছোট ছোট শিশা উদ্ধার করা হয়েছে। সেগুলো ছররা গুলির অংশ হতে পারে। এ ঘটনায় বিএনপি নেতা মামলা করবেন বলেও জানান তিনি। এর আগে শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নগরীর খালিশপুরে জুমার নামাজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। খুলনা-যশোর মহাসড়কের আনসার উদ্দিন সড়কের মুখে এ মিছিল হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের ধাওয়ায় মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় বলেন, ‘পুলিশের সক্রিয় ভূমিকার কারণে মিছিলকারীরা মিছিল সম্পন্ন করতে পারেননি। মিছিলকারীদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ আরটিভি/এসআর
আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগ
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনির বাসিন্দা সুসেন মুন্ডার বসতঘরে একটি সাপ ঢুকে পড়ে। সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে যান। পরে সুসেন মুন্ডা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধারের উদ্যোগ নেন। উদ্ধারের একপর্যায়ে একটি বস্তার নিচ থেকে শব্দ শুনতে পান তারা। বস্তাটি সরিয়ে দেখতে পান, সেখানে একটি পদ্ম গোখরা সাপ অবস্থান করছে। পরে সতর্কতার সঙ্গে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা পদ্ম গোখরা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি পদ্ম গোখরা। এটি বিষধর সাপ হওয়ায় সাপটি দেখে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো পশু-পাখি বা বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়লে, আহত কিংবা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে নিজে ধরে বা মারার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগে খবর দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আরটিভি/এসআর
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
খুলনার পাইকগাছায় বিশেষ অভিযান চালিয়ে ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
ইয়াবা সেবনের সময় হঠাৎ অভিযান, অতঃপর...
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইয়াবা সেবনের সময় হঠাৎ অভিযান, অতঃপর...
আরও পড়ুন
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
খুলনায় ছাত্রকে পিটিয়ে হত্যা, খুবির সাবেক শিক্ষার্থী আটক
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
কলারোয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার