জামালপুরে আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ৫ বছরের এক শিশুকে হাত বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে ভুক্তভোগী শিশুটিকে গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শনিবার (১১ এপ্রিল) শিশুটির বাবা বাদী হয়ে জামালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। জামালপুরের অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াহিয়া আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটিকে আখ খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। পরে তাকে হাত বেঁধে ধর্ষণ করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে।
জামালপুরের অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াহিয়া আল মামুন বলেন, শিশু ধর্ষণের ঘটনার অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতকে গ্রেপ্তার করতে সাদা পোশাকে পুলিশসহ বেশ কয়েকটি টিম কাজ করছে।
আরটিভি/এসআর



