পলাতক ডাকাত ধরতে কর্দমাক্ত জমিতে পুলিশের ধাওয়া, অতঃপর...

আরটিভি নিউজ

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৯:২৬ পিএম


পলাতক ডাকাত ধরতে কর্দমাক্ত জমিতে পুলিশের ধাওয়া, অতঃপর...
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে পলাতক এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কর্দমাক্ত জমিতে নেমে তাকে ধরতে গিয়ে পাঁচ পুলিশ সদস্য কাদায় মাখামাখি হয়ে পড়েন।

শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে উপজেলার বুধন্তী ইউনিয়নের ‘কেনা’ গ্রামে এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে অভিযান চালায়। প্রায় আধা কিলোমিটার ধাওয়া শেষে জমিতে লুকিয়ে থাকা মুর্শিদ মোল্লা ওরফে মোরশেদকে আটক করা হয়। 

আরও পড়ুন

পুলিশ জানায়, গ্রেপ্তার মুর্শিদ বিজয়নগর থানার একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি ‘কেনা’ গ্রামের চেনু মোল্লার ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মোট তিনটি মামলা রয়েছে।

অভিযানে অংশ নেওয়া এসআই আলী রেজা মামুন জানান, মুর্শিদ পালানোর সময় বিলের কাদামাটির জমিতে নেমে পড়েন। পুলিশ সদস্যরাও তাকে ধাওয়া করলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে আটক করা সম্ভব হয়। এতে পাঁচজন পুলিশ সদস্যের শরীর কাদায় মাখামাখি হয়ে যায়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission